Travel: এক কথায় প্যারাডাইস, বসন্তে এই জায়গাগুলি না ঘুরলে আফসোস করবেন সারাজীবন

শীত বিদায় নিচ্ছে ধীরে ধীরে। বসন্ত আসন্ন প্রায়। আর বসন্তরে ঋতুর রাণি বসা হয়। এই সময় প্রকৃতি মোহময় হয়ে ওঠে। চারিদিকে যেন সম্মোহন ছড়ায় প্রকৃতি। এই সময়ে বেড়িয়ে আসুন দেশের এমন কিছু জায়গায় যেখানে না গেলে সারা বছর আফসোস করবেন সারাজীবন।

ভারতে বৈচিত্রের শেষ নেই। এক প্রান্তে লুকিয়ে রয়েছে একেক রকমের সৌন্দর্য। দক্ষিণভারতকে যাঁরা রুক্ষ-শুষ্ক বলে থাকেন তাঁরা জানেন না এই দক্ষিণভারতেই লুকিয়ে রয়েছে কতো সুন্দর সব জায়গা। তার মধ্যে একটি হল কর্নাটকের যোগ জল প্রপাত। ৮৩০ ফুট উচ্চতা যেতে পড়ছে সেই জল প্রপাত। তার চারপাশের সৌন্দর্য দেখলে মনে হবে কোনও স্বর্গে রয়েছেন আপনি।

Travel

পশ্চিম ভারতের কচ্ছের রণ। যাকে সাদা বালিয়াড়ি বলা হয়ে থাকে। গোটা দেশের লবন উৎপাদনের কেন্দ্র এই কচ্ছের রন। এখানে এলে মনে হবে আকাশ মিশে গিয়েছে মাটিতে। বিশেষ করে রাতের অন্ধকারে অসংখ্য তারা যখন ঝিকমিক করে জেগে ওঠে আকাশে। তখন মনে হবে আপনার মাথার উপরে কেউ হিরের চাদর বিছিয়ে দিয়েছে। এতোটাই সুন্দর গুজরাতের এই কচ্ছের রন।

সিকিম। বরাবরই সিকিম বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র। তাই তিস্তার করাল গ্রাসের পরেও সিকিমে পর্যটনে ভাঁটা পড়েনি। এই সিকিমেই রয়েছে স্বর্গিয় সেই হ্রদ যার নাম গুরুদংমার হ্রদ। ১৭,৮০০ কিলোমিটার উচ্চতায় এই হ্রদে পাহাড়ের ছবি এতোটাই স্পষ্ট যেন মনে হয় কেউ আয়না ধরে রয়েছেন। কাঞ্চনজঙ্ঘা সেই হ্রদের জলে ধরে দেয় এতোটাই সুন্দর ভাবে।

তারপরেই রয়েছে ভূস্বর্গের পেহেলগাঁও। কাশ্মীরে এবার রেকর্ড় সংখ্যক পর্যটক গিয়েছেন। দেশের যে প্রান্তেই বেড়াতে যান না কেন কাশ্মীরের সৌন্দর্য কিছুতেই ম্লান হয় না। অসম্ভব সুন্দর এই পেহেলগাঁওয়ের ল্যান্ডস্কেপ। এই পেহেলগাঁও থেকেই শুরু হয় অমরনাথ যাত্রা।

হিমাচল প্রদেশের পরাশর হ্রদ। হিমালয়ের ধৌলাধর রেঞ্জের সামনেই রয়েছে সেই হ্রদ। অসাধারণ সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এখানে না গেলে সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। তারপরেই রয়েছে উত্তরাখণ্ডের ফ্লাওয়ার অফ ভ্যালি। ফুলের উপত্যকা। যেখানে পর্যটকরা যান কেবল রংবাহারি ফুল দেখতে। এমন উপত্যকা বসন্তে যদি যেতে পারেন তাহলে তো আলাদা করে আর এই নিয়ে বলার প্রয়োজন নেই। এমন অনেক জায়গা রয়েছে ভারতে যেগুলি বসন্তের সেরা জায়গা। যেখানে না গেলে আফসোস করতেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+