Travel: পাহাড়ের কোল থেকে সবুজের সমারোহে নিজেকে মেলে ধরতে এপ্রিলেই ঘুরে আসুন এই ঠিকানায়
অদেখাকে দেখা ও অজানাকে জানার আনন্দ কমবেশি প্রায় সকলেরই রয়েছে। তবে কাজের সময় ও টাকা-পয়সার কারণে অনেক সময় অনেকেই ঘুরতে যেতে পারেন না। ঘুরতে যাওয়ার ইচ্ছা কিন্তু সকলেরই থাকে। এপ্রিল মাস আসতে আর বেশি দিন বাকি নেই।
আর আমাদের দেশের এই জায়গাগুলি অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। এখানকার প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর। পাহাড় থেকে সমুদ্র সৈকতের যেতে যদি পছন্দ করেন তাহলে এখানে যেতে পারেন। এখানকার সৌন্দর্য কিন্তু এই সময় দ্বিগুণ হয়ে যায়। তাহলে জেনে নিন সেই জায়গাগুলি কী কী।

সিমলা
যদি পাহাড়ে ঘুরতে যেতে পছন্দ করেন, আবার সবুজের সমারোহ ভালোবাসেন, তাহলে অবশ্যই সিমলা যেতে পারেন। এপ্রিল মাসে এখানকার আবহাওয়া কিন্তু অত্যন্ত সুন্দর। ম্যাল রোড ধরে সঙ্গীর সঙ্গে হাঁটা থেকে কেনাকাটা আপনি কিন্তু খুব সহজেই করতে পারবেন। তাছাড়া মন্দিরে হনুমানজির দর্শন করতে একদম ভুলবেন না। কুফরিতে আপনি কিন্তু অ্যাডভেঞ্চার করতে পারবেন, তাই যদি আপনি অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলে আপনার ঘোরার লিস্টে এই জায়গাটি অবশ্যই কিন্তু রাখতে পারেন।
মানালি
যদি আপনি তুষার বরফে ঢাকা পাহাড় দেখতে চান, তাহলে অবশ্যই প্রথমেই নাম রাখুন মানালির। এখানে রোটাং পাস থেকে সোলাং ভ্যালি দিতে গেলে অবশ্যই তুষারপাত আপনি দেখতে পাবেন। তাছাড়াও স্কিইং, স্নোবোর্ডিং করতে পারবেন। আবার হিড়িম্বা দেবীর মন্দিরে আপনি গিয়ে কিছুটা শান্তি অনুভব করবেন। আবার মনু মন্দিরেও ঘুরতে পারবেন আপনি।
দার্জিলিং
যদি আপনি ঘুরতে যেতে পছন্দ করেন, তাহলে কিন্তু আপনি দার্জিলিং অবশ্যই ঘুরে দেখা দরকার। তাছাড়া আপনি যদি দার্জিলিং ঘুরতে যাবারও কথা ভাবেন, তাহলে অবশ্যই এপ্রিল মাসে ঘুরে আসুন। এই সময় এখানে কিন্তু খুব একটা ঠান্ডা থাকে না। টাইগার হিল থেকে সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য দেখে আপনি কিন্তু মুগ্ধ হবেন। তাছাড়া এখানে এসে ট্রয় ট্রেন অবশ্যই চড়বেন। চা বাগানে সুন্দর পোস্ট দিয়ে ছবি তুলতে ভুলবেন না। আর দার্জিলিং এসে মোমো থেকে থুকপা একবার হলেও খাবেন। এই খাবারটা কিন্তু এখানকার অসাধারণ।
গোয়া
এপ্রিল মাসে ঘুরতে যাওয়ার সবথেকে সুন্দর জায়গা হল গোয়া। যেখানে সমুদ্রের ঢেউয়ের শব্দ থেকে বালির উপর হাঁটার মজাই আলাদা। এই সমুদ্রসৈকাতে সূর্যাস্ত থেকে পার্টির আমেজ আপনি উপভোগ করতে পারেন। তাছাড়া স্কুবা ডাইভিং, প্যারাসেলিং ও জেট স্কিইংয়ের মতন অ্যাডভেঞ্চার করতে আপনি কিন্তু গোয়াতে আসতে পারেন। এখানে এসে অনেক পুরনো দুর্গ দেখতে পাবেন। তাছাড়াও পালোলেম সৈকতে আড়াম করার মতো সুন্দর একটা জায়গা। তাহলে দেরি না করে ট্রলি এখনই গুছিয়ে ফেলুন।












Click it and Unblock the Notifications