শীতের শেষবেলায় বরফের খোঁজ! ঘুরে আসুন এই ৫ জায়গায় এখনও পাবেন তুষারের ছোঁয়া
শীত এবার ধীরে ধীরে বিদায় নিতে শুরু করবে। অনেকেই আফসোস করছেন শীত চলে যাচ্ছে বরফ দেখা হল না। যাঁরা চাইছেন শীতের শেষবেলায় তুষারপাত উপভোগ করতে। একটু বরফ নিয়ে মজা করে ছুটি কাটাতে চাইছেন। তাঁরা ঘুরে আসুন এই ৫ জায়গায়। যেখানে প্রায় মার্চ মাস পর্যন্ত দেখা মেলে বরফের।
প্রথমেই যে জায়গার নাম করতে হয় সেটা হল উত্তরাখণ্ডের আউলি। যেখানে শীতকালে স্লো স্কি করা হয়। শীতকালে এখানে বিদেশীরাও আসেন স্লো স্কেটিং করতে। অসম্ভব সুন্দর এখানকার নৈস্বর্গিক দৃশ্য। এখানে অখনও গেলে বরফ পাবেন। গাড়োয়াল হিমালয়ের কাশ্মীর বলা চলে এই জায়গাটিকে। যাঁরা চারধাম যাত্রা করেন তাঁদের অন্যতম ডেস্টিনেশন এই আউলি।

তারপরেই যার নাম করতে হয় সেটা আমাদের একেবারে ঘরের কাছের সিকিম। সিকিম এমনিতে অন্য রাজ্য হলেও আমরা কিন্তু সিকিমকে নিজেদের রাজ্য বলেই মনে করি। নর্থসিকিমের একাধিক জায়গায় মে মাস পর্যন্ত বরফ পাওয়া যায়। যেমন নাথুলা পাস, ছাঙ্গু এই সব জায়গায় এই সময় ঘুরে আসতে পারেন। তাহলে তুষারপাতের মজা উপভোগ করতে পারবেন।
তারপরে ঘুরে আসতে পারেন হিমাচল প্রদেশের কিন্নর কৈলাস। এখানেও মার্চ মাস পর্যন্ত বরফ পাবেন। কিন্নর কৈলাস হিমাচল প্রদেশের অন্য প্রান্ত যেখানে পর্যটকের সংখ্যা অনেকটাই কম। সেকারণে কিন্নর কৈলাস হিমাচল প্রদেশের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলির থেকে একটু আলাদা। ভিড় তেমন থাকে না। তবে এই সময় ঝকঝকে আকাশে দেখতে পাওয়া যায় হিমালয়ের একাধিক রেঞ্জ।
আবার উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশেও এখন বরফ পেয়ে যাবেন। আগে অনেকেই অরুণাচল প্রদেশে যেতে চাইতেন না কারণ সেখানকার রাস্তাঘাট তেমন ভাল ছিল না। কিন্তু ধীরে ধীরে সেখানকার পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। এখন অনেক ভালো হয়েছে এখানকার রাস্তা ঘাট। বিশেষ করে বলিউড সিনেমা ভেড়িয়া দেখার পর পর্যটকরা অরুণাচল প্রদেশ ভ্রমণে আগ্রহ দেখাচ্ছে।
আবার এই সময় বরফ পাবেন ধরমশালাতেও। ধরমশালা বৌদ্ধদের পবিত্র ধর্মস্থান। কারণ এখানেই থাকেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। একদিকে এখানকার শান্ত পরিবেশ তার সঙ্গে তুষারপাতের মজা উপভোগ করতে পারবেন। সেই সঙ্গে ঘুরে নিতে পারবেন সিমলা-মানালিও রোটাং পাসে মে মাস পর্যন্ত বরফ দেখতে পাওয়া যায়। কাজেই বরফ একেবারে উধাও হয়ে যাওয়ার আগে ঘুরে আসুন এই জায়গাগুলি।












Click it and Unblock the Notifications