Travel: ভুলে যাবেন দার্জিলিং, একেবারে অফবিট ডেস্টিনেশনে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই জায়গা
সপ্তাহান্তের ছুটিতে কলকাতার কাছে পিঠে বেড়াতে যেতে কার না ইচ্ছে করে। কলকাতার কাছাকাছি হলে সবথেকে ভাল। এক্ষেত্রে হাতের কাছেই রয়েছে উত্তরবঙ্গ। এখানে এখন একাধিক অফবিট পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে। এমনই একটি জায়গা হল চা-বাড়ি।
যাঁরা প্রকৃতির মাঝে, কোলাহল মুক্ত পরিবেশে থাকতে পছন্দ করেন- তাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন রিসর্ট। ভ্রমণ প্রেমীদের কথা ভেবেই এই রিসর্টি গড়েতোলা হয়েছে। একেবারে চা বাগানের মধ্যে রয়েছে এই রিসর্টটি। রিসর্ট টির চারপাশে চা বাগান, আর ঠিক মাঝখানে খুবই সুন্দর একটি চাবাড়ি।

এখান থেকে মাত্র ১১ কিমি দূরে গজলডোবা, লাটাগুড়ি। অর্থাৎ কেই যদি আশপাশের জায়গা এক্সপ্লোর করতে ান তাহলে তাঁরা ঘুরে নিতে পারেন চাপরামারি, ঝালং, বিন্দু, তোদে তাংটা, ঝান্ডি, লাভা, রিশপ, কোলাখাম আরো অনেক জায়গা। আর যাঁরা একটু নিরিবিলিতে হুড়োহুড়ি ছাড়া কাটাতে চান অনেকটা সময় তাহলে এই থেকে ভাল জায়গা হয় না।
এই চাবাড়ি রিসর্টে আসতে হলে নামতে হবে নিউ মাল জংশন স্টেশনে। সেখান থেকে এই রিসর্টের দূরত্ব ৩৩ কিলোমিটার। স্টেশন থেকে নেমে গাড়ি ভাড়া নিয়ে মালবাজার হয়ে, ডামডিম , ওদলাবারি েপরিয়ে গজলডোবা রোড থেকে সোজা আসতে হবে এই চাবাড়ি রিসর্টে।
এখানে থাকার খরচও খুব বেশি নয় জন প্রতি ২০০০ টাকা করে খরচ করতে হবে। তারপরে গাড়িভাড়ার জন্য খুব বেশি হতে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ। যদি অনেকে মিলে আসেন তাহলে খরচ কম পড়বে। সেকারণে আর দেরি না করে নিরিবিলিতে বসন্ত উপভোগ করতে চাইলে চলে আসুন এই অফবিট লোকেশনে।












Click it and Unblock the Notifications