Travel: পুরী যাচ্ছেন? বেড়িয়ে আসুন এই অফবিট লোকেশন থেকে

বর্ষা মানেউ সমুদ্র। আর সমুদ্রের পাড়ে যেতে বাঙালির প্রথম পছন্দের জায়গা পুরী। যদিও সারাবছরই পুরীতে বাঙালিদের ভিড় থাকে। এই সময় অনেকেই পুরীতে যেতে চান। এই সুযোগে বেড়িয়ে আসুন পুরীর কাছে একেবারে অফবিট তাপাং থেকে।

তাপাং

তাপাং

একেবারে অফবিট একটা জায়গা। পুরীর একেবারেই কাছে। এক ঘেয়ে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছেন সেই পুরীর কাছেই রয়েছে একেবারে স্পেনের খাঁড়ির মত জায়গা। যেখানে গেলে মনে হবে না আপনি ভারতে রয়েছেন। মনে হবে স্পেনের কোনও সমুদ্রের খাঁড়িতে দাঁড়িয়ে রয়েছেন। ভারতে থেকেও বিদেশে থাকার অনুভূতি পাবেন।

ভার্জিন লোকেশন

ভার্জিন লোকেশন

তাপাং একেবারে ভার্জিন লোকেশন। ওড়িশার এই জায়গাটি খুব কম পর্যটক দেখেননি। পাথুরে খাদানের মাঝে নীল জলের হ্রদ। প্রকৃতির এমনই বৈচিত্র। যে বঙ্গোপসাহরের ঘোলাজলের ঢেউ যেখানে ঢিল ছোড়া দূরত্বে িঠক তার কাছেই হ্রদের নীল জল। সেরকম পাথুরে জমির মধ্যে এমন একটি সুন্দর হ্রদ পুরীর কাছেই অনেকেই জানেন না সেকথা। স্থানীয়রা এখানে শীতে পিকনিক করতে আসেন। সারা বছরই এখানে আসা যায়।

কীভাবে তৈরি এই হ্রদ

কীভাবে তৈরি এই হ্রদ

স্থানীয়রা জানিয়েছে বাড়ি তৈরির স্টোন চিপস এখানে খনন করে তৈরি করা হয়। পাথর কেটে তৈরি করার সময় একটি খাদানের তৈরি হয়েছিল। তারপরে বৃষ্টির জল জমে জমে এই হ্রদটি তৈরি হয়েছে। এই নদের জল একেবারে নীল। বর্ষাকালে এই হ্রদ আরও ভরে যায়। তখন আরও সুন্দর লাগে দেখতে।

কীভাবে যাবেন

কীভাবে যাবেন

পুরী থেকে বেশি দূরে নয় তাপাং। প্রথমে পর্যটকদের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল ওড়িশা সরকার। পরে ২০২২ সাল থেকে সেটি তুলে নেওয়া হয়েছে। ওড়িশার খুড়দা জেলার মধ্যে পড়ে তাপাং। পুরী থেকে খুব বেশি দূরে নয়। পুরী থেেক ৫৬ কিলোমিটার দূরে তাপাং। পথে পড়বে দয়া নদী। কলিঙ্গ যুদ্ধের সময় এই দয়া নদীর জল রক্তে লাল হয়ে গিয়েছিল। সেটাও দেখা যাবে যাওয়ার পথে।

ছবি সৌ:ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+