Travel: শীতের বেলায় সুন্দরবনে অ্যাডভেঞ্চার, দক্ষিণরায়ের দর্শন পেতে ঘুরে আসুন ভুবনেশ্বরী
শীতকাল মানেই সন্দরবন ভ্রমণের ভিড় বাড়ে। বাঘ দর্শনের অ্যাডভেঞ্জার সঙ্গে পিকনিকের মজা নিতে শীতকালে একেবারে জমজমাট হয়ে ওঠে সুন্দরবন। কিন্তু সুন্দরবনে কোনও হোমস্টেতে থেকেছেন কখনও। যেখানে যখন তখন বাঘ দর্শনের রোমাঞ্চ রয়েছে।
চলে আসুন সুন্দরবনের ভুবনেশ্বরীতে। একদিকে মাকড়ি নদী আরেকদিকে কুলতলি ব্লকের ভুবনেশ্বরী গ্রাম। এই মাকড়ি নদীর পাড়েই মাটির দোতলা বাড়ি। সেখানে নাকি মাঝে মধ্যেই উঁকি দিয়ে যান দক্ষিণরায়। হোমস্টের নিজস্ব নৌকা ঘাটে বাঁধা থাকে। বললেই মাঝি ভাই ঘুরিয়ে নিয়ে আসেন নদীতে। এখানে নেই লঞ্চের হইহই ভিঁড়।

মাটির দোতলা বাড়ির ঘরের জানলায় বসে বসে দেখতে পারবেন নদীর কাদা ঘেঁটে সেখানকার মানুষের কাঁকড়া শিকারের অদ্ভুত কৌশল। কাছেই রয়েছে আজমলমারির বনবিবির জঙ্গল। যেখানে নাকি দক্ষিণরায়ের অবাধ গতিবিধি। কাজেই একটা ঠান্ডা স্রোত যে বয়ে যাবে শিরদাঁড়া বেয়ে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
আবার এখানকার জনজীবনের সঙ্গে তাল মিলিয়ে নদীতে ছিপ ফেলে মাছ ধরতে পারেন। তার অভিজ্ঞতা আলাদা। তার সঙ্গে গরম গরম মাছ ভাজা, কাঁকড়ার ঝাল কতো কি যে খাবারের পাতে পরবে তার হিসেব নেই। কাজেই সপ্তাহান্তের ছুটিতে এমন অ্যাডভেঞ্চার করে আসতে পারেন।












Click it and Unblock the Notifications