শহুরের যান্ত্রিক জীবনের এক ঘেয়েমি কাটাতে চলে আসুন রাজেন্দ্রপুর-সুন্দরগ্রামে

শহুরের যান্ত্রিক জীবনের এক ঘেয়েমি কাটাতে চলে আসুন রাজেন্দ্রপুর-সুন্দরগ্রামে

প্রতিদিন সকাল থেকে একই কাজ। অফিস -বাড়ি আবার বাড়ি-অফিস। এই করেই চলে যাচ্ছে দিনের পর দিন। এক ঘেয়ে জীবন কাটিয়ে চলেছেন। করোনা মহামারীর জেরে তো ঘরবন্দি হয়েই কাজছে জীবন। করোনা ধীরে ধীরে কমে গিয়েছে। অনেকটাই করোনা মুক্ত জীবন এখন। এক ঘেয়েমি কাটাতে সপ্তাহের শেষে বেড়িয়ে পড়ুন পরিবারকে নিয়ে। ঘরের কাছেই রয়েছে একাধিক বেড়ানোর জায়গা। শহরের কোলাহল থেকে দূরে মন ভাল করেদেবে রাজেন্দ্রপুর সুন্দরগ্রাম।

রাজেন্দ্রপুর সুন্দরগ্রাম

রাজেন্দ্রপুর সুন্দরগ্রাম

শহরের কাছেই যে এমন একটা মনোরম জায়গা আছে অনেকেই জানেন না। সায়েন্স সিটি থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে রয়েছে রাজেন্দ্রপুর সুন্দরগ্রাম। অসম্ভব সুন্দর এই জায়গা। প্রকৃতির কোলে নিরিবিলিতে মন শান্ত হয়ে যাবে। ইকো ভিলেজ রাজেন্দ্রপুর সুন্দরগ্রাম। আদর্শ গ্রাম বলে যাকে বোঝা যায় । সুন্দর সব ছোট ছোট বাড়ি। তার মাঝখান দিয়ে চলে গিয়েছে রাস্তা। সুন্দর সজানো গোছানো গ্রাম। দু দণ্ড সেখানে সময় কাটালে মন ভরে যাবে।
রয়েছে ধানের খেত,সবজির বাগান। পুকুর ভরা জল। তাতে সাঁতরে বেরাচ্ছে হাঁস। মন ভরে যাবে কয়েক ঘণ্টা সেখানে কাটালে।

কীভাবে যাবেন

কীভাবে যাবেন

সায়েন্স সিটি থেকে ২৮ কিলোমিটার দূরে রয়েছে রাজেন্দ্রপুর সুন্দরগ্রাম। কলকাতা থেকে গাড়িতে অনায়াসেই যাওয়া যায়। চণ্ডীপুর মোড় থেকে ডান দিকে ঘুরলেই সুন্দরগ্রাম। বাসন্তী হাইওয়ে দিয়ে গেলে বাণতলা, ঘটকপুর হয় পৌঁছে যাওয়া যায় চণ্ডীপুর মোড়ে। সেখান থেকে বেঁকে যেতে হবে ডানদিকে। গাড়িতে গেলে সোজা সুন্দরগ্রাম পৌঁছে যাওয়া যায়। টোটোতে করেও চণ্ডীপুর মোড় থেকে পৌঁছে যাওয়া যায় সুন্দরগ্রামে। অটোও রয়েছে সেখানে।

থাকার ব্যবস্থা

থাকার ব্যবস্থা

সুন্দরগ্রামে থাকার বন্দোবস্তই রয়েছে। একাধিক হোম স্টে রয়েছে সেখানে। ঘরোয়া পরিবেশে। ঘরের খাবার খেয়েই বেশ কয়েকটা দিন অনায়াসেই কাটিয়ে দেওয়া যায় সেখানে। একাধিক ভাল ভাল হোম স্টে রয়েছে সেখানে প্রিমিয়াম রুমও পাওয়া যায়। ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকা দােমর মধ্যে সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। শহরের এক ঘেয়েমি কাটাতে অনায়াসেই সেখানে কাটিয়ে আসতে পারেন যেকেউ।

কোভিড নিয়ম

কোভিড নিয়ম

তবে করোনা মহামারীর কারণে এই হোমস্টে গুলিতে থাকতে হলে কিছু নির্দেশ মেনে চলতে হবে। তার মধ্যে অন্যতম কোভিড সার্টিফিকেট। যাঁরা থাকবেন তাঁদের দুটি করে করোনা টিকার ডোজ থাকতেই হবে। সেই সঙ্গে সেখানে যাওয়ার আগে আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট নিয়ে সেখানে যেতে হবে। সেই করোনা নেগেটিভ রিপোর্ট থাকতে হবে তবেই সেখানে হোমস্টেতে থাকা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+