দোলের লম্বা ছুটি, ঘুরে আসুন কাছে পিঠের বেলেডাঙা থেকে
দোলের লম্বা ছুটি, ঘুরে আসুন কাছে পিঠের বেলেডাঙা থেকে
এবার লম্বা ছুটি পড়েছে দোলে। ১৯ তারিখ দোল। তার পরের দিন হোলি। শনি রবি মিলিয়ে লম্বা ছুটি পড়েছে সপ্তাহ শেেষ। কাজেইএই সুযোগটা হাতছাড়া না করাই ভাল। প্ল্যানিং করে ফেলুন কী করবেন। কাছে পিঠেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক পর্যটন কেন্দ্র। তার মধ্যে অন্যতম বেলেডাঙা ব্রিদিং আর্থ। কলকাতার কাছেই রয়েছে জায়গাটি। অনেকেই এখনও তার নাম জানেন না।

বেলেডাঙা ব্রিদিং আর্থ
কলকাতার কােই রয়েছে বেলেডাঙা ব্রিদিং আর্থ। কলকাতা থেকে একেবারে কাছেই রয়েছে এই জায়গাটি। শহরের ভিড় ভাট্টা থেকে দূরে যাঁরা কিছুটা সময় কাটােত চান তাঁদের জন্য আদর্শ জায়গা। পৈলান পেরোলেই পৌঁছে যাওয়া যায় সেখানে। উস্থির কাছেই রয়েছে চার একর এলাকা জুড়ে তৈরি গ্রামীণ এলাকা। যার নাম বেলেডাঙা ব্রিদিং আর্থ। মাছ ভর্তি পুকুর থেকে মাটির বাড়ি। সারি সারি গাছ। সবুজে ঘেরা গ্রামের পরিবেশ সেখানে। কয়েকটা দিন মন ভরে যাবে এই বেলেডাঙা ব্রিদিং আর্থে।

কী কী রয়েছে সেখানে
অনেকেই প্রশ্ন করতে পারেন বেলেডাঙা ব্রিদিং আর্থে কী এমন আছে যেখানে পর্যটকরা যাবেন। একেবারে গ্রামীণ পরিবেশ রয়েছে এই বেলেডাঙা ব্রিদিং আর্থে। সেখানে রয়েছে সেই বিশাল পুকুর। যাকে দিঘি বললে ভুল হবে না। তাতে রীতিমত মাছ চাষ হয়। মাছ ভর্তি বিশাল পুকুর রয়েছে সেখানে। সেই পুকুরের চারপাশে রয়েছে সারি সারি নারকেল গাছ। আর এই বিশাল মাছভর্তি পুকুরের চারপাশে রয়েছে ছোট ছোট কটেজ। মাটির বাড়ির আদলে তৈরি করা হয়েছে কটেজগুলি। মাটির দেওয়ালে আঁকা হয়েছে নানা রকম চিত্র।

কীভাবে যাবেন
এখানে যেেত হলে কলকাতা থেকে সড়ক পথেই যাওয়া যায়। সড়ক পথে জোকা, আমতলা হয়ে সোজা চলে যেতে হবে শিরাকোলে। সেখান থেকে ৬ কিলোমিটার গেলেই পৌঁছে যাওয়া যাবে বেলেডাঙায়। কলকাতা থেকে বেলেডাঙার দূরত্ব ৪০ কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগবে দেড় ঘণ্টা। জোকা েথকে ২০ কিলোমিটার আর আমতলা থেকে ১৪ কিলোমিটার দূরত্ব।

কোথায় থাকবেন
বেলেডাঙার এই ব্রিদিং আর্থে রয়েছে থাকার সুবন্তোবস্ত। খাবার সহ থাকা যায় এখানে। তবে সেখানে যেতে হলে করোনা টিকার দুটি ডোজের সার্টিফিকেট এবং সচিত্র পরিচয় পত্র নিয়ে যেতে হবে। এখানকার আরেকটি বিশেষত্ব হল এখানে বাড়ির পোষ্যকেও নিয়ে যাওয়া যায়। কাজেই আরও একটা বড় সুবিধা রয়েছে সেখানে। ৬ বছরের নীচে শিশুদের কোনও খরচ লাগবে না।












Click it and Unblock the Notifications