Travel: বর্ষার ঝিরঝিরে বৃষ্টি আর নির্জন দ্বীপ, কলকাতার কাছেই রয়েছে এমন জায়গা, জেনে নিন কোথায়

বর্ষায় প্রিয়জনকে নিয়ে কাছে পিঠে কোথাও সপ্তাহান্তের ছুটি কাটাতে চাইছেন? দিঘা-মন্দারমনি তো ভিঁড়ে ঠাসা। বেড়িয়ে আসুন শহররে কাছেই এক নির্জন দ্বীপ থেকে। পূর্বমেদিনীপুরের হলদিয়ায় সেই দ্বীপের নাম এখনও অনেকেই জানেন। সাসোলি দ্বীপ। এককথায় ভার্জিন আইল্যান্ড বললে ভুল হবে না।

সপ্তাহান্তের ছুটিতে নির্জনতা
সারা সপ্তাহ অফিসের কাছ। ছুটো ছুটি, হুড়ো হুড়ি। মিটিং, টার্গেট। টেনশনের অন্ত নেই। বাড়িতে ফিরেও দুচোখের পাতা এক করা যায় না কাজের চিন্তায়। তাই সপ্তাহান্তের ছুটিটা বাড়িতে থাকতে মন চায় না। ঘরের কাছেই কোথাও যদি একদিনের জন্য ঘুরে আসা যায়। তাহলে পরের সপ্তাহে কাজের উদ্যোম আরো বেশি করে পাওয়া যায়। সেকারণে সপ্তাহের শেষের ছুটিটা একটু কাছে পিঠে বেড়িয়ে আসলতে মন চায়।

 Sasoli Island

দিঘা-মন্দারমনি ভিড়ে ঠাসা
এই সময়ে দিঘা মন্দারমনি যাওয়া মানেই সেই ঘুরে ফিরে কলকাতায় আসে। এতোটাই ভিড় সেখানে যে হোটেল থেকে গেস্ট হাউস কোথাও ফাঁকা নেই। সমুদ্রে পাড়ে দুদণ্ড যে নিরিবিলিতে দিন কাটাবেন তার উপায় নেই। সেখানেও গা ঘেঁসাঘেঁসি করে বসে রয়েছেন লোকজন। এতোটাই ভিড় সেখানে যে শান্তিকে দুদণ্ড বসা যায় না। এমন কঠিন পরিস্থিতি।

কলকাতার কাছেই নির্জন দ্বীপ
কাজেই নিরিবিলিকে সপ্তাহের শেষের কটা দিন কাটাতে চাইল চলে আসুন সাসোলি দ্বীপে। একেবারে নির্জন নিরিবিলি একটা জায়গা। কলকাতা থেকে বেশি দূরেও নয়। হলদিয়ার কাছেই গড়ে উঠেছে দ্বীপটি। কাজেই যাতায়াতেও খুব একটা ঝক্কি নেই। সেখানে থাকার জায়গাও রয়েছে। খুব বেশি মানুষের ভিড় নেই এখানে। এখানে পৌঁছতে গেলে নৌকায় যেতে হবে।

 Sasoli Island

নির্জন দ্বীপ
এখানে ক্যাম্পে থাকার ব্যবস্থা করা হয়। এখানে কোনও লোক বাস করেন না। মাঝে মাঝে পর্যটকরা আসেন ক্যাম্প করতে। এখানে মাছ ধরে গরম গরম মাছ ভাজার স্বাদ নিতে পারেন হলদিয়ার একেবারে কাছে নদীর মোহনার কাছে জেগে ওঠা এই চড়ে সকালে গিয়ে বিকেলের ফিরেও আসা যায়। সারাটা দিন সেখানে কাটিয়ে বেড়িয়ে আসুন। যাঁরা অ্যাডভেঞ্জার প্রেমী তাঁরা টেন্ট খাটিয়ে থাকতেও পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+