Travel: শিশিরে ভেজা গাছ শীতের শিরশিরানি গায়ে মেখে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট লোকেশনে
অফবিট অফবিট করে পাহাড়ের অনেক অচেনা জায়গাতেই এখন পর্যটকদের ভিঁড় বাড়ছে। অর্থাৎ সেগুলো আর অফবিট থাকছে না। যেমন ইচ্ছে গাঁও , সিলেরি গাঁও, বারমিয়ক, বারমিক, মহলদিরাম। এই জায়গাগুলিতে আগে হাতে গোনা পর্যটক যেত। এখন হোমস্টে থালি পাওয়া যায় না।
এবার প্রকৃতি পর্যটকদের উপর ভীষণ সদয়। অক্টোবরের শেষ থেকেই কাঞ্চনজঙ্ঘা প্রায় প্রতিদিনই দেখা দিচ্ছে। ঝকঝকে নীল আকাশ। কাজেই পাহাড়ে গিয়ে তার দেখা পাইনি একথা আর কেউ বলতে পারবেন না। পাহাড় এবার বড় বেশি পর্যটকদের মন ভরিয়ে দিয়েছে। এমন আবহাওয়ায় সত্যি সত্যি যাকে বলে অফবিট জায়গা খুঁজে পেতে একটু কসরত তো করতেই হবে।

চলে আসুন কালিম্পং থেকে ঢিল ছোড়া দূরত্বে শিরিষে গাঁও। একেবারে অফবিট লোকেশন। রাস্তাঘাট তেমন পাকাপাকি ভাবে তৈরি হয়নি। একটি কি দুটি হোম স্টে। একেবারে পাহাড়ি গ্রামে থাকার নির্ভেজাল আনন্দ পাবেন এই শিরিষে গাঁও। কালিম্পং থেকে মাত্র ৬ কিলোমিটার এর দূরত্ব। এখানে থেকে কালিম্পং ঘুরতে যেতে পারবেন।
শিরিষে গাঁওয়ের ১০ কিলোমিটারের মধ্যে রয়েছে একাধিক দেখার জায়গা। যেমন কালিম্পং মনেস্ট্রি এখান থেকে বেশি দূরে নয়। সেখানকার ভিউ উপভোগ করে চলে আসনু হনুমান টক। বেশ পাহাড়ি রাস্তা বেয়ে পৌঁছতে হবে একটি হনুমান মন্দিরে। সেখানে হনুমানজির বিশাল এক মূর্তি রয়েছে। ভিউ পয়েন্টও অসাধারণ।
সেখান থেকে চলে আসুন ফরেস্ট বাংলো দেখতে। বেশ সুন্দর সাজানো গোছানো কটেজ। এই বাংলোর ভিউ পয়েন্ট অসাধারণ। বিকেেল আবার দেখে আসুন একেবারে অরগ্যানিক স্ট্রবেরি ফার্ম। েযখানে কোনও রাসায়নিক সার ছাড়াই স্ট্রবেরি চাষ করা হচ্ছে। গ্রামের জঙ্গলের পথ উপভোগ করতে করতে সেখানে পৌঁছে যেতে পারবে। এই গ্রাম থেকে রাতের ভিউও অসাধারণ। রাতে হোমস্টের লনে বসে চিকেন তন্দুরি খেতে খেতে উপভোগ করুন রাতের কালিম্পং।












Click it and Unblock the Notifications