Travel: সরস্বতী পুজোয় ২ দিন ছুটি, ভ্যালেন্টাইনস ডে কাটাতে চলে আসুন এই রোমান্টিক ডেস্টিনেশনে
সরস্বতীপুজো আর ভ্যালেন্টাইনস এবার একই দিনে পড়েছে। কাজেই এই ভ্যালেন্টাইনস ডে তো জোড়া সেলিব্রেশেন। অনেকেই বাইরে কোথাও যাওয়ার প্ল্যান করছেন। বেড়াতে কোথায় যাবেন যাঁরা এখনও ভেবে উঠতে পারেননি তাঁদের জন্য অপেক্ষা করছে উত্তরবঙ্গের সিলেরি গাঁও।
শেষ পর্যায়ে এখন শীত। পাহাড়ে এখন মনোরম আবহাওয়া। ঝকঝকে নীল আকাশ। তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দৃশ্য একসঙ্গে উপভোগ করতে পারবেন। শিলিগুড়িতে সরাসরি সিলেরিগাঁও চলে আসতে পারেন আবার শেয়ার গাড়িতে চলে আসতে পারেন। শিলিগুড়ি থেকে বােস বা শেয়ার গাড়িতে চলে আসুন কালিম্পং। সেখান থেকে পেডংয়ের গাড়ি ধরে চলে আসুন সিলেরাগাঁও। কালিম্পংয়ে বাসস্ট্যান্ডের কাছেই রয়েছে সেই জায়গা।

আবার পেডং ছেতে গাড়ি রিজার্ভ করে যেতে হবে সিলেরিগাঁও। আপার পেডং থেকে সিলারিগাঁওয়ের দূরত্ব ৮ কিলোমিটার। পাহাড়ের কোলে অপরূপ সুন্দর একটি জায়গা। পাইনের জঙ্গলের মাঝে অসাধারণ সুন্দর একটি জায়গা। সিলেরিগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ পাওয়া যায়। আবার সিকিমের নাথুলা পাহাড়ের দৃশ্যও দেখা যায়।
কাজেই শীতের পড়ন্ত বেলায় এই সিলেরি গাঁওয়ে কাটিয়ে যান কটা দিন। একেবারে রোমান্টিক পরিবেশ। অসাধারণ সুন্দর মনোরম পরিবেশ দেখে অসাধারণ লাগে। এখান থেকে অনেক হোমস্টে রয়েছে। রাতের সিলেরি গাঁও অসাধারণ লাগে। চারিদিকে আলোর ঝিকিমিিক। দূরের পাহাড়ে জ্বলে ওঠে পাহাড়।
পরের দিন কাকভোটে উফঠে বেড়িয়ে পড়ুন গ্রাম ঘুরতে। চারিদিকে ফুলের সমাহার। কত নাম না জানা সব ফুল। তারসঙ্গে অর্কিড রয়েছে। হেঁটে হেঁটে জঙ্গলের পথে চলে আসুন ভিউ পয়েন্টে। সেটা আরেকটা অ্যাডভেঞ্চার বা রোমান্টিক ওয়াক বললে ভুল হবে না। ঘুরে আসুন এই জায়গায়। ভ্যালেন্টাইনস ডে অসাধারণ কাটবে। এখান থেকে সিল্করুট বা ইস্ট সিকিম যাওয়া যায়।












Click it and Unblock the Notifications