Travel: গোপালপুর বা পুরী নয়, এই বর্ষায় ঘুরে আসুন ওড়িশার এই অফবিট লোকেশনে
অগাস্ট মাসে বেশ কয়েকটা লং উইকেন্ড রয়েছে। ১৫ অগাস্টের সপ্তাহান্তের ছুটি তো রয়েইছে। তারপরেই আবার রয়েছে জন্মাষ্টমীর জন্য সপ্তাহান্তের বড় ছুটি। কাজেই যাঁরা একটু বেড়ানোর প্ল্যানিং করছেন তাঁরা ঘুরে আসুন এমন একটি জায়গায় যেখানে পর্যটকরা খুব একটা যান না।
বর্ষা মানেই সমুদ্র সৈকত। পুরী, দিঘা, মন্দারমনিতে থিকথিকে ভিড়। অনেকেই আবার দিঘা যেতে খুব একটা পছন্দ করেন না। তাহলে কোথায় যাবেন। ওড়িশা মানেই আমরা জানি পুরীর কথা। কিন্তু জানেন কি শুধু পুরী নয়, ওই ওড়িশাতেই রয়েছে এমন অকটি আনকোড়া সমুদ্র সৈকত যেখানে খুব একটা পর্যটকের দেখা মেলেনি।

এমন জায়গায় যাঁরা যেতে চান তাহলে ঘুরে আসুন এমন একটি অফবিট জায়গায় যেখানে গেলে মন ভরে যাবে। জায়গাটির নাম সিয়ালি সমুদ্র সৈকত। যেখানে খুব বেশি পর্যটকের আনাগোনা নেই। ওড়িশার জগদীশপুরের এই সমুদ্র সৈকত। এখানে খুব একটা পর্যটকের দেখা মেলে না।
এই জায়গায় গাড়ি নিয়ে যাঁরা যেতে চান তাঁদের বম্বে রোড হয়ে আসতে হবে। কটক-পারাদ্বীপ রোড হয়ে যেতে হবে। চাঁদি খোল থেকে বেকে যায় রাস্তা। তারপরেই কটক-পারাদ্বীপ রোড। ওড়িশার জগদীশপুরের গ্রামের ছবি ধরা পড়বে যেতে যেতে। সেই সঙ্গে দেখা যাবে বাংলার মতোই প্রচুর মাছের ভেড়ি, ধানের খেতে। অসম্ভব সুন্দর এখানে আসার পথ।
বর্ষার বৃষ্টি ভেজা সকালে গাডি নিয়ে বেড়িয়ে পড়ুন এই অজানা অফবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। মন ভাল হয়ে যাবে। একেবারে ঝাঁউ বনের ডঙ্গল ভেদ করে গিয়েছে সৈকতে যাওয়ার রাস্তা। মাছের ভেড়ি রয়েছে অনেক কাজেই বাঙালির মাছ ভাতের অভাব হবে না তাতে কোনও। গাড়ি নিয়ে একেবারে সরাসরি পৌঁছে যেতে পারবেন সমুদ্র সৈকত।
একেবারে আনকোড়া সমুদ্র সৈকত তাতে বলতে কোনও অসুবিধা নেই। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ আছড়ে এসে পড়ছে বালির সৈকতে। চারিদিকে ঝাউবন। আশপাশের এলাকার অনেকেই সপ্তাহান্তের ছুটিতেই চলে আসেন গাড়ি নিয়ে। এখানে প্রাইভেট সি বিচও রয়েছে। পুরীর মতো উত্তাল সমুদ্র এখানে নেই ঠিকই তবে মন শান্ত হয়ে যাবে এখানকার সৈকত দেখলে। তাহলে আর দেরি না করে প্ল্যানিং করে ফেলুন।












Click it and Unblock the Notifications