Travel: ব্যাকগ্রাউন্ডে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, কটাদিন কাটিয়ে আসুন লামাহাট্টার এই ছোট্ট গ্রামে

অক্টোবর থেকে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে পাহাড়। প্রায় প্রতিদিনই তিনি দেখা দিচ্ছেন। যে কাঞ্চনজঙ্ঘার অমোঘ আকর্ষণে বাঙালির পাহাড়ে ছুটে আসা। সেই কারণ সত্যিই বাস্তবায়িত হবে নভেম্বরে উত্তরবঙ্গে এলে। আর কোনও অচেনা জায়গার খোঁজ পেলে তো কথাই নেই।

দার্জিলিংয়ের লামাহাট্টার কাছেই রয়েছে এমন একটি জায়গা। যার নাম শেরপা গাঁও। একেবারে অফবিট এই লোকেশনটি। ছোট্ট একটা গ্রাম। যার চারপাশে রয়েছে। জঙ্গল। সবচেয়ে আকর্ষনীয় বিষয় হয় এখানে মাঝে মধ্যেই নাকি জঙ্গল থেকে হরিনের দল ঢুকে পড়ে গ্রামে।

darjeeling tourism

অর্থাৎ কোনও দিন সকালে উঠে যদি দেখেন হোমস্টের ঘরের সামনে হরিণ ঘুরে বেড়াচ্ছে তাহলে কেমন হবে। একদিকে কাঞ্চনজঙ্ঘার দুর্লভ দৃশ্য তার সঙ্গে পাহাড়ের জঙ্গল থেকে হঠাৎ করে হরিণ বেড়িয়ে আসে তাহলে কেমন হবে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সূর্যাস্তের দৃশ্য অসাধারণ লাগে। পরতে পরতে বদল হতে থাকে পাহাড়ের রং।

তারপরে ঝুপ করে অন্ধকার নেমে পড়লে দার্জিলিং এবং কালিম্পংয়ের আলো ঝলমন ভিউ পাওয় যায়। ভোরে যখন সূর্যের প্রথম আলো পাহাড়ে পড়ে তখন দার্জিলিংকে কেমন লাগে দেখতে এই শেরপা গাঁও থেকে তা বোঝা যায়। অসাধারণ সুন্দর সেই সৌন্দর্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+