Travel: বর্ষায় মোহময়ী দক্ষিণ, হানিমুনের সেরা ঠিকানা হতেই পারে এই জায়গা

বর্ষা এলেই দক্ষিণ ভারত আরও মোহময়ী হয়ে ওঠে। মহারাষ্ট্র, কর্নাটক, কেরল স্বর্গ রাজ্যে পরিণত হয়। যাঁরা বর্ষায় কোথায় বেড়াতে যাবে ভেবে পাচ্ছেন না তাঁদের জন্য অপেক্ষা করছে ভারতের সুইৎজারল্যান্ড। যাঁরা হানিমুনে যেতে চাইছেন এই সময় তাঁদের জন্য সেরা ডেস্টিনেশন হতে পারে কুর্গ।

ভারতের স্কটল্যান্ড

ভারতের স্কটল্যান্ড

স্কটল্যান্ড, সুইৎজারল্যান্ড তো অনেকেই যেতে চান। সকলের স্বপ্নের জায়গা সুইৎজারল্যান্ড। কিন্তু সেটা খরচ সাপেক্ষ ব্যাপার। সকলের পক্ষে সুইৎজারল্যান্ড যাওয়া সম্ভব নয়। তার পরিবর্তে বেড়িয়ে আসুন এমন একটি জায়গায় যেখানে সুইৎজার ল্যান্ডের ছোঁয়া রয়েছে। তাকে বলা হয় ভারতের সুইৎজারল্যান্ড। ঘূরে আসতে পারেন কুর্গ থেকে। মুগ্ধ হয়ে যাবে যেকেউ।

বর্ষায় মোহময় কুর্গ

বর্ষায় মোহময় কুর্গ

বর্ষায় দক্ষিণ ভারতের সবজায়গায় আরো বেশি করে মোহময় হয়ে ওঠে। এখানে অবশ্য সারাবছরই শীতল আবহাওয়া থাকে। তবে বর্ষায় এর সৌন্দর্য আরও বেড়ে যায়। অ্যাডভেঞ্চার প্রেমীদের পক্ষেও সেরা ডেস্টিনেশন এটা। কাছেই রয়েছে ব্রহ্মগিরি পাহাড়। ৩০০ ফুট উচ্চতার পাহাড় এটি। সবুজ পাহাড়, জঙ্গল, গাছপালা, ঝরনা কি নেই এখানে। এখানে জঙ্গল সফারিও করা যায়। নীলগিরি বেবুন, চিতল হরিণ, উড়ন্ত কাঠবিড়ালি, চিতা এবং পান্না পায়রা সহ একাধিক বিরল প্রজাতির পাখির দেখা মেলে এখানে।

মাল্লালি জল প্রপাত

মাল্লালি জল প্রপাত

কুর্গের আরেকটি মোহময়ী দায়গা মাল্লালি জলপ্রপাত। পুষ্পগিরি পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া কুমারধারা নদী থেকে উৎপন্ন হয়েছে জলপ্রপাতটি। সেটি বর্ষায় আরও ফুলেফেঁপে ওঠে। যার জন্য বর্ষায় এই জলপ্রপাত আরও মোহময়ী হয়ে ওঠে। ৬০ মিটার উচ্চতা থেকে নীচে পড়েেছ জলপ্রপাতটি। বর্ষাকালে ঝরনার কাছে খুব বেশি যেতে দেওয়া হয় না।

তালাকাবেরী

তালাকাবেরী

কুর্গের আরেকটি দর্শনীয় স্থান তালা কাবেরী। ব্রহ্মগিরি পাহাড়ের উপরে অবস্থিত এই জায়গাটি থেকে কাবেরী নদীর বয়ে যাওয়া দেখা যায়। এখানে কাবেরী মাতার মন্দিরও রয়েছে। স্থানীয়রা এই জায়গাটিকে অত্যন্ত শুভ বলে মনে করেন। জুলাই মাস পর্যন্ত কুর্গ বেড়ানোর সেরা সময়। এই সময় আবহাওয়া যেমন মনোরম হয় তেমনই মনোরম হয় এই উপত্যকা। চারিদিক ফুলে ঢেকে থাকে এই সময়।

ছবি সৌ:ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+