Travel: 'বাঁটুল দি গ্রেট' 'নন্টে ফন্টে', হাত বাড়ালেই ছোঁয়া যায় তাদের, কলকাতার কাছেই রয়েছে এই অফবিট লোকেশনে
হাতে একদিন ছুটি। কোথায় যাবেন ঠিক করে উঠতে পারছেন না। চটজনদি যাঁরা বেড়িয়ে আসতে চান তাঁদের জন্য অপেক্ষা করছে ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক। এক্কেবারে নতুন জায়গা। চলতি মাসেই উদ্বোধন হয়েছে পার্কটির।
এবার প্রশ্ন করবেন নিউটাউনে আবার ইকো পার্ক? না এটা একেবারেই নিউটাউনে নয়। বরং বলতে পারেন শহরতলীর মানুষের কথা ভেবেই এটি তৈরি হয়েছে হাওড়াতে। চলতি মাসেই হাওড়ায় এই পার্কের উদ্বোধন করেন মন্ত্রী অরূপ রায়।

শিশু সাহিত্যের জনপ্রিয় কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ এবং শিশু সাহিত্যেক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের স্মরণে পার্কটি তৈরি করা হয়েছে। এখানে তাঁর তৈরি সব বিখ্যাত চরিত্র বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে থেকে শুরু করে একাধিক কার্টুন ক্যারেকটার রয়েছে। হাওড়া ইছাপুর ড্রেনেজ ক্যােনল রোডে তৈরি হয়েছে এটি।
হওড়া পুরসভাই পার্কটি তৈরি করেছে। পার্কটি জুড়ে ছড়িেয় রয়েছে নারায়ণ দেবনাথ এবং ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের তৈরি কার্টুন এবং চরিত্র গুলি বিভিন্ন মূর্তি। শিশুরা যে তা দেখে আনন্দ পাবেই তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। পার্কটি খোলার পর থেকেই বেশ ভিড় করছেন পর্যটকরা। পার্কের ভিতরে শিশুদের খেলার নানা ধরনের জয় রাইডস রয়েছে। সেই সঙ্গে রয়েছে বোটিংয়ের ব্যবস্থাও।
পার্কে মাথাপিছু প্রবেশ মূল্য মাত্র জনপ্রতি মাত্র ৫ টাকা। আবার চাইলে সিজন টিকিটও করে নিতে পারেন। সারা বছরের জনয ২০০ টাকার সিজন টিকিট পাওয়া যাচ্ছে। যাঁরা কাছাকাছি থাকেন তাঁরা এই টিকিট কেটে রাখলে সুবিধা পাবেন। পার্কের মেনটেনেন্সের জন্য হাওড়া পুরসভা এই প্রবেশ মূল্য ধার্য করেছে বলে জানা গিয়েছে।
শীতে চড়ুইভাতিতে আসার সুযোগও রয়েছে এখানে। বাড়ির ছোটদের নিয়ে সকাল সকাল চলে আসুন এই পার্কে। তারপর দিনভর খাওয়া দাওয়া খেলাধুলা। বনভোজনের মজা লুটেপুটে নিতে কলকাতার কাছেই এই নতুন জায়গা বেশ মন্দ লাগবে না। একেবারেই ইকোপার্কের মতো তবে অন্যধরনের মজা পাওয়া যাবে।












Click it and Unblock the Notifications