Travel:নদীর পাড়ে ছোট্ট একটা ঘর, হাতে কয়েকটা দিন সময় নিয়ে বেড়িয়ে আসুন সেখানে

পাহাড়ের কোলে নদীর পাড়ে ছোট্ট উপত্যকা। ছোট্ট একটা কাঠের বাড়ি নদীর পাড়ে। স্বপ্নের মতো মনে হয় পুরোটা। সেই নদীর পাড়ে নিরিবিলিতে কাটিয়ে আসুন কয়েকটা দিন। মন ভরে যাবে একেবারে। কোথায় রয়েছে এমন স্বপ্নের জায়গা। জানতে হলে চলে আসুন সানতুকে।

সানতুক উত্তরবঙ্গের একটি অফবিট পর্যটন কেন্দ্র। খুব বেশি পর্যটক সমাগম এখানে হয় না। কাজেই আসতে হলে আগে থেকে এখানকার হোমস্টে বুকিং করে আসাই ভাল। কারণ রেলি নদীর পাড়ে এই একটি হোমস্টেই রয়েছে। বর্ষার পর রেলি নদীর জলের স্রোত বেড়ে যায়। দূরের রাস্তা থেকেই শোনা যায় তার কুলু কুলু বয়ে যাওয়া।

Travel

শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করেও আসা যায় সানতুক। আবার শেয়ার গাড়িতেও আসা যায়। যাওয়ার পথে মাঝে মাঝে গাড়ি থামমিয়ে ফটোশুট শুরু করে দেবেন অনেকেই। রিল আর সেলফি তোলার সেরা জায়গা। লাভা যাওয়ার পথে রাস্তা দিয়ে যেতে হয় সানতুকে।

যেহেতু লাভা যাওয়ার পথে যেতে হয় এই রাস্তায় সেকারণে জঙ্গল ময় রাস্তা। চারিদিকে উঁচু উঁচু পাইন গাছের সারি। তার মধ্যে উঁকি দিয়ে যায় ফার্ন গাছের। সমনতুক দুটি ভাগে রয়েছে। আপার সানতুক আর লোয়ার সানতুক। আর লোয়ার সানতুকেই রয়েছে এই অপর্ব সুন্দর জায়গা। নদীর পাড়ে পৌঁছতে মনে হবে সেখানেই রয়েছে সেই রোমাঞ্চকর কাঠের বাড়ি। বা হোমস্টে।

Travel

রেলি নদীর কুলু কুলু বয়ে যাওয়া রাস্তা থেকে শোনা যায়। তবে নদীর পাড়ের সাজানো গোছানো একটা জায়গা। ঘরের মধ্যে থেকে অসাধারণ সুন্দর লােগ এখানে। চারপাশে সবুজ রঙের সমাহার। তার সঙ্গে দেখা যাবে রেলি নদীর বয়ে যাওয়া। সে এক অনবদ্য দৃশ্যের সাক্ষী হয়ে থাকবে। বিশেষ করে সন্ধের নামার সময় এই জায়গাটি আরও মায়াবী হয়ে ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+