Travel: বড়দিনে গঙ্গাবঙ্গে প্রমোদভ্রমণ, বড় সুযোগ দিচ্ছে পর্যটন দফতর

সোমবারেই বড়দিন। পর্যটন কেন্দ্রগুলি ভর্তি হয়ে গিয়েছে। ট্রেনেও টিকিট নেই। এই অবস্থায় কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না। তাঁদের জন্য বড় সুযোগ করে দিয়েছে পর্যটন দফতর। গঙ্গা বক্ষে প্রমোদ ভ্রমণ। অর্থাৎ গঙ্গায় গঙ্গায় প্রমোদ তরিতে ঘুরে বেড়ানোর সুযোগ।

মাছের আকৃতির এই বড় লঞ্চে রয়েছে পাঁচতারা হোটেলের সব ব্যবস্থা। দোতলা লঞ্চের নীচের তলায় শীতাতপ নিয়ন্ত্রিত। এবং এখানে ভেতরে ঢুকলে মনে হবে যেন কোনও পাঁচতারা হোটেলের রেস্তরাঁয় চলে এসেছেন। একেবারে সুসজ্জিত একটি লঞ্চ। তাতে নাচ-গানের ব্যবস্থাও রয়েছে।

Travel

লঞ্চের দোতলায় এসি না থাকলেও এখানে ফুরফুরে হাওয়া খেতে খেতে ঘুরে নেওয়া যায়। চারপাশে শহরের সৌন্দর্য। হাওড়া ব্রিজের নীচ দিয়ে বয়ে যায় এই প্রমোদতরী মৎস্যকন্যা। নীচের তলা শুধু নয় উপরের তলাতেও বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। সেখানেও গানবাজনার ব্যবস্থা রয়েছে। বিনোদনের এলািহ আয়োজন রয়েছে। সেখান থেকে গঙ্গার ভিউ অসাধারণ।

দ্বিতীয় হুগলি সেতুও এই ক্রুজে যাওয়া যায়। ওপেনিং ড্রিংস হিসেবে দেওয়া হয় থামস আপ। তারপরে স্যান্ডুইচ। তারপরে গরম ধোঁয়া ওঠা কফি। গরম কফিতে চুমুক দিতে দিতে উপভোগ করুন গঙ্গাবক্ষের সৌন্দর্য। বাবুঘাট সংলগ্ন মিলেিনয়াম পার্ক থেকে শুরু হয় এই প্রমোদতরীর সফর। সেখান থেকেই কাউন্টারে টিকিট কাটতে হবে। সেখানে ফোন এবং নাম দিতে হবে। ক্রুজে ঢোকার আগে সকলের ছবি তুলে রাখা হয়।

মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় পর্যন্ত চলে এই ক্রুজটি। যাওয়ার সময় কলকাতার দিক হয়ে যায় আর ফেরার সময় হাওড়ার দিক হয়ে আসে। কাজেই দুদিকের সৌন্দর্যই উপভোগ করা যায়। বেলুড় মঠে নেমে বেশ কিছুক্ষণ ঘুরে নিতে পারবেন। সারাদিন এখানে কাটিয়ে দিতে পারবেন। কাজেই এখনই বুক করে ফেলুন এই লোভনীয় বেড়ানোর সুযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+