Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Travel: রঙিন পাহাড় দেখতে আর সাগর পাড়ি দিতে হবে না, কলকাতার কাছেই রয়েছে অফবিট ডেস্টিনেশন

পাহাড় দেখতে কার না ভাল লাগে। তার টানেই তো বাঙালি বারবার ছুটে যায় উত্তরবঙ্গে। আবার কখনও অযোধ্যা, শুশুনিয়ায়। সবুজ পাহাড়, তুষার শুভ্র পাহাড় তো সকলেই দেখেছেন। কিন্তু দেখেছেন কি রঙিন পাহাড়।

যে পাহাড়ে রঙ বদলে যায়। অনেকেই বলবেন সে আবার কেমন পাহাড়। আবার অনেকে বলবেন সে তো অস্ট্র্লিয়ায় দেখা মেলে। ঘরের কাছে কই। তাঁদের জানিয়ে রাখি শুধু অস্ট্রেলিয়ায় নয় এমন পাহাড় রয়েছে বঙ্গেও। সম্প্রতি সেই জায়গাটি পর্যটন মানচিত্রে যুক্ত হতে শুরু করেছে। কাজেই এটি একেবারেই অফবিট বলতে কোনও বাঁধা নেই।

Travel

লালমাটির জেলা ঝাড়গ্রামের বেলপাহাড়িতেই দেখা মিলবে এই রঙিন পাহাড়ের। বেলপাহাড়ির প্রত্য।ন্ত এলাকা ওদলচুয়ায় রয়েছে সেই আশ্চর্য সুন্দর রঙিন পাহাড়। স্থানীয়রা একে খাদান ডুংরি বলে থাকেন। এটা যে পর্যটন স্থল হতে পারে সেটা বুঝতেই পারেননি গ্রামবাসীরা।

মাও উপদ্রব কমে যাওয়ার ফলে এখন শীতে আর বর্ষায় ঝাড়গ্রামের বেলপাহাড়িতে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। তাঁদের নিয়ে ঘুরিয়ে দেখাতে গিয়েই এই রঙিন পাহাড়ের হদিশ পান গ্রামবাসীরা। বেশ গা ছমছমে অরণ্যের মধ্য দিয়ে গিয়ে তবে পৌঁছনো যায় এই বিরল দৃশ্যের স্থানে।

দেখে মনে হবে কেউ রং তুলি দিয়ে যেন রাঙিয়ে দিয়েছে পাহাড়ের প্রতিটা পাথর। সূর্যের আলোচ ঝকমক করছে লাল, গলুদ, সাদা রঙের পাথর। অস্ট্রেলিয়ায় উলুরু পাহাড়ে এমন দৃশ্য দেখা যায়। ভারতে এই বেলপাহাড়ি ছাড়া আর কোথাও এর অস্তিত্ব আছে বলে মনে হয় না। সূর্যের আলোর জন্য রং পরিবর্তন হয় না। পাথর গুলিই এখানে রঙিন। অর্থাৎ একেবারে রঙিন পাথর দিয়েই তৈরি হয়েছে এই পাহাড়।

পাহাড় ডুংরি নামে পরিচিত জায়গাটি মায়াবী হয়ে ওঠে সূর্যাস্তের সময়। পাশ দিয়ে বয়ে গিয়েছে ঝরনা। সেটির জলেও সূর্যাস্তের সময় রং ঠিকরে বেরোয়। যাঁরা ঝাড়গ্রাম -বেল পাহাডিতে এসে নতুন কিছু দেখতে চান তাঁরা চলে আসতে পারেন এই লোকেশনে। তবে এখানে আসতে গেলে একটু গ্রামবাসীদের সাহায্য নিতে হবে। তারাই পথ চিনিয়ে নিয়ে যেতে পারবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+