Travel: ভোট শেষ তাই ছুটির মুড, কোথায় যাবেন শেষবেলার গরমের ছুটি কাটাতে রইল ঠিকানা
ভোট পর্ব মিটে গিয়েছে। কাজের চাপ কম। এতোদিন ভোট ষষ্ঠীর জেরে ঘরবন্দি হয়ে ছিলেন অনেকেই। স্কুল খুলে এখনও হাতে কয়েকটা দিন ছুটি। ঘুরে আসুন এই অচেনা ডেস্টিেনশনে। শেষ বেলায় ফের পাহাড় মুখো বাঙালি। কোথায় যাবেন অনেকেই শেষ বেলায় ঠিক করে উঠতে পারছেন না।
যাঁরা একটু অফরুটে যেেত আগ্রহী তাঁদের জন্য রইল নতুন এক জায়গার ঠিকানা। অবশ্যই সেটা উত্তরবঙ্গে। কারণ উত্তরবঙ্গের পাহাড়ের কোলে লুকিয়ে রয়েছে এমন অনেক অচেনা অজানা গ্রাম যেগুলিতে পর্যটকদের তেমন আনাগোনা হয় না। তার মধ্যে অন্যতম একটি জায়গা হল রংভং।

জায়গাটি দেখলে মন ভরে যাবে। উত্তরবঙ্গের জনপ্রিয় চা বাগান গোপালদারা চা বাগানের মধ্যে পড়ে এই জায়গাটি। অসম্ভব সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। জোড়পোখরি, লেপচাজগত, সিমনা ভিউ পয়েন্ট, পশুপতির মার্কেট, গোপালধারা চা বাগান, মিরিক লেক, মিরিক মনেস্ট্রি এবং আরও নানা জায়গা ঘুরে নিতে পারেন রংভাং থেকে।
এই সময় এখানে কমলালেবুর দেখা পাওয়া যায় না। তবে শীতের মরশুমে অনায়াসেই দেখা মেলে কমলালেবুর। সিংয়ের মতো কমলালেবুর বাগান দেখা যায় এই জায়গায়। কাজেই যাঁরা এখন যেতে পারছেন না। কিন্তু পুজোর সময় কোথাও একটা যাওয়ার প্ল্যান করছেন তাঁরা ঘুরে আসতে পারেন এই লোকেশনে। সিটংয়ের থেকে কম সুন্দর ভিউ পাবেন না।
এই গ্রামের কাছেই রয়েছে মিরিকের সেই জনপ্রিয় হ্রদ যার নাম সৌমেন্দ্ু লেক। এখানে আবার এখন শিকারায় সফর করা যায়। একেবারে কাশ্মীরের শিকারা ভ্রমণের অনুভূতি পাচ্ছেন এখন পর্যটকরা। হ্রদের চারপাশে পাইনের জঙ্গল আর হ্রদের উপরে পড়া পাহাড়ের প্রতিচ্ছবি অসাধারণ লাগে। এখান থেকে মিরিক গুম্ফা, টিংলিং ভিউপয়েন্ট, টিবেটান গুম্ফা ঘুরে নিতে পারবেন।
এই মিরিক থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়। তবে অবশ্যই তার জন্য আকাশ পরিষ্কার হতে হবে।
কাছেই রয়েছে রামেতি ভিউপয়েন্ট। এখান থেকে সূর্যাস্ত অসাধারণ লাগে। রংভাং গ্রামে ছোট ছোট হোমস্টে রয়েছে। যেখানে সকলের ব্যবহার মুগ্ধ করবে। তার সঙ্গে একেবারে অরগ্যানিক খাবার তাও আবার স্থানীয় স্বাদে। সেস্বাদের ভাগ হবে।












Click it and Unblock the Notifications