Travel: পাহাড়ের বুকে ছোট্ট বাড়ি, হার মানবে দার্জিলিংয়ে জৌলুস, বেড়িয়ে আসুন এই অচেনা গ্রামে
পাহাড়ের গায়ে ছোট্ট বাড়ি। বাঁশের সাঁকো পেরিয়ে যেতে হয় সেখানে। পাশে বয়ে চলেছে ছোট্ট ঝরনা। ছোট ছোট কাঠের সিঁড়ি বেয়ে উঠে যেতে হয় সেই বাড়িতে। কেমন একটা স্বপ্নের রাজ্যে বাস করার কথা মনে হয়। সেই স্বপ্নের রাজ্যই রয়েছে এই রানা গাঁওয়ে। দার্জিলিং থেকে একেবারে কাছেই রয়েছে এই জায়গাটি।
চারিদিকে পিকচার পারফেক্ট দৃশ্য। দার্জিলিং শহর থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটি। লামাহাট্টার একেবারে গায়ে। যাঁরা প্রকৃতি ভালবাসেন তাঁদের জন্য আদর্শ জায়গা এটি। চারিদিকে পাহাড় আর সবুজ জঙ্গল। মাঝে মধ্যে ছোট ছোট কটেজ। এমন করেই তৈরি হোমস্টে।

সাজানো গোছানো গোটা জায়গা। ঘরে বসেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। পুরো রেঞ্জটাই দেখা যায়। দেখা যায় নামচিকে। সিকিমের জনপ্রিয় জনপদ নামচি। অসম্ভব সুন্দর ছোট্ট ছিমছাম জায়গা। কোনও বাড়তি আতিশয্য নেই। কাঞ্জনজঙ্ঘা এখানে ঘরে বসেই দেখতে পাবেন।
হোমস্টের ঘরের ব্যালকনিতে বসেই ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়ে দিতে পারবেন। অসম্ভব সুন্দর এখানকার পরিবেশ। হোমস্টের পাশ দিয়ে বয়ে গিয়েছে একটি ছোট্ট নদী। তার কুলকুল বয়ে যাওয়ার শব্দ অসাধারণ লাগে। শহরের কোলাহল থেকে একেবারে দূরে। ২দিনে ছুটিতে বেড়িয়ে আসুন এই পাহাড়ের বাড়ি থেকে।

এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়। লামাহাট্টা ইকোপার্ক, তাকদা, তিনচুলে, রক গার্ডেন, লেবং, রঙ্গিল, তিস্তা, গুম্বাদারা ভিউ পয়েন্ট। কাজেই দার্জিলিংয়ে না থেকে চলে আসুন এখানে। কাঞ্জনজঙ্ঘা আর সবুজের সমাহার দেখা যাবে এখানে। আবার নেপালি খাবারও স্বাদ নিতে পারবেন এখানে। কাঞ্জনজঙ্ঘা দেখতে দেখতে খাবারের স্বাদ নিতে পারবেন।












Click it and Unblock the Notifications