Travel: বাঁশের সাঁকো পেরিয়ে ছোট্ট বাড়ি পাহাড়ের গায়ে, পুজোর ছুটিতে ঘুরে আসুন এই গ্রামে

দুর্গাপুজো প্রায় চলে এলো। আর একটা মাস বললে ভুল হবে না। দেখতে দেখতে পার হয়ে যাবে কটা দিন। এই দুর্গাপুজোয় বুকিং নিয়ে এখন থেকেই টানাটানি শুরু হয়ে গিয়েছে। হোমস্টে থেকে শুরু করে ট্রেনের টিকিট বুকিং সবটাই হচ্ছে হড়ুহুড়ি করে।

রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই বেশ কিছু পুজো স্পেশাল ট্রেনের কথা ঘোষণা করা হয়েছে। কাজেই শেষবেলায় যারা পছন্দের জায়গা খুঁজে পাচ্ছেন না তাঁরা ঘুরে আসুন এই অচেনা ডেস্টিনেশনে। একেবারে স্বপ্নের মতো সাজানো একটা পাহাড়ি গ্রাম। যার নাম রানাগাঁও। যেমনটা কল্পনার জগতে দেখে থাকেন পাহাড়ের ঠিকানা বলে এখানে এসে সেটা বাস্তবে পরিণত হবে।

Travel

দার্জিলিং থেকে খুব বেশি দূরে নয় এই জায়গাটির অবস্থান। মাত্র ২৭ কিলোমিটার দূরে রয়েছে জায়গাটি। কাজেই দার্জিলিংয়ের ঘিঞ্জি লোকেশনে না গিয়ে এখান থে্কে কয়েকটা দিন কাটিয়ে আসতে পারেন। এখান থেকে দার্জিলিং কাছে হওয়ায় দার্জিলিঙটাও দেখে নিতে পারবেন। সাজানো গোছানো জায়গা রানাগাঁও। এখানকার পরিবেশ এতোটাই শান্ত যে মন ভাল হয়ে যাবে।

দার্জিলিং ছাড়াও এখানে আরও অনেক জায়গা রয়েছে ঘুরে দেখার। যেমন এখন থেকে লামাহাট্টা খুব কাছের। গ্রামটির পাশ দিয়ে বয়ে গিয়েছে একটি ছোট নদীও। যাঁরা পাহাড় খুব ভালবাসেন তাঁদের জন্য সেরা জায়গা এটি। এখান থেকে ঘরে বসেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা আবার সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র নামচিও দেখা যায় এই জায়গা থেকে।

রাতের পাহাড়ের সৌন্দর্য আরও সুন্দর। রাতে এখান থেকে নামচির আলো ঝলমলে রূপ অসাধারণ লাগে। এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়। যেমন লামাহাট্টা ইকোপার্ক, তাকদা, তিনচুলে, রক গার্ডেন, লেবং, রঙ্গিল, তিস্তা, গুম্বাদারা ভিউ পয়েন্ট। যাঁরা দার্জিলিংয়ে যেতে পছন্দ করছেন না বা যেতে চাইছেন না সেখানকার পরিবেশের জন্য তাঁরা ঘুরে আসুন এই ডেস্টিনেশন থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+