Travel: রামধনুর সাত রং রাঙিয়ে যায় এখানে, ঘুরে আসুন দার্জিলিংয়ের কাছেই এই স্বপ্নের উপত্যকায়
রামধনুর সাত রং এখানে খেলা করে দিনভর। স্বপ্ন হাতছানি দিয়ে যায়। এমন স্বর্গিয় পরিবেশে কটা দিন কাটিয়ে যেতে চাইবেই। এমন জায়গা রয়েছে কলকাতার কাছেই। একেবারে কলকাতার কাছেই রয়েছে সেই জায়গা। অসাধারণ সুন্দর সেই উপত্যকা।
ভূস্বর্গ থেকে কিছু কম সুন্দর নয় কালিজ ভ্যালি। দার্জিলিংয়ের একেবারেই কাছে রয়েছে সেই জায়গা। শীতের অলস ছুটির কয়েকটা দিন সেখানে কাটিয়ে দিতে মন চাইবেই। চারিদিকে পাইন, দেবদারুর ভিঁড়। তার মাঝে উঁকি দিয়ে যায় কাঞ্চনজঙ্ঘা। তার সঙ্গে পাখির ভিঁড়।

পাহাড়ের শ্বেত শুভ্র রং এবং পাইনের সবুজ জঙ্গলে রোদের প্রতিফল সাত রঙা ঢেউ খেলিয়ে দিয়ে যায় উপত্যকায়। তার উপরে নির্জন পরিবেশ অলস শীতের বেলা আরও অলস করে তোলে। তার সঙ্গে পাহাড়ে ঝরনার শব্দ। আরও সুন্দর করে তোলে চারিদিক। দার্জিলিং থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরেই রয়েছে এই কালিজ ভ্যালি।
আসলে এখানে একটা সময়ে প্রচুর কালিজ পাখি দেখা যেত সেকারণে এই উপত্যকাটির নাম হয়ে গিয়েছে কালিজ ভ্যালি। শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী শেয়ার গাড়িতে রংবুলে আসতে হবে। সেখান থেকে আরও তিন কিলোমিটার নীচে নামতে হবে। তাহলেই পৌঁছে যাওয়া যাবে কালিজ ভ্যালিতে। চড়াই উতরাই নিয়ে এক অ্যাডভেঞ্চার যাত্রা বললে ভুল হবে না। আবার শিলিগুড়ি থেকে সটান গাড়িতেও চলে আসা যায়।












Click it and Unblock the Notifications