Travel: রাস্তায় ঘুরে বেড়ায় হরিণ-ময়ুর, নেপালি স্টাইলে রাঁধা মটন কষার স্বাদ নিতে চলে আসুন পাহাড়ের এই গ্রামে
নেপালি স্বাদের রান্না খেয়েছেন কখনও। পাহাড়ে সেই নেপালি স্বাদের রান্নার স্বাদ পেতে পারেন। তার সঙ্গে ঝকঝকে আকাশে উঁকি দেওয়া কাঞ্চজঙ্ঘা। মনপ্রাণ ভরে যাবে এখানে। কালিম্পংয়ের পুদুং। এখানকার একটা ফার্মস্টেও রয়েছে যেটির জনপ্রিয়তাই বেশি।
কিন্তু পুদুং গ্রামটি খুব কম লোকই ঘুরে দেখেন। বর্ষা পেরিয়ে যখন পাহাড়ে শীত নামতে শুরু করে তখনকার থেকে মনোরকম আবহাওয়া সারাবছর দেখা যায় না। সবচেয়ে সুন্দরী দেখায় তখন পাহাড়কে। যৌবনবতী হয়ে ওঠে পাহাড়। রাস্তাঘাট, ঘরবাড়ি সব যেন নতুন দেখায়। আসলে আকাশ এতো নীল থাকে যে সবটাই সুন্দর হয়ে ওঠে।

গ্রামের কাছেই রয়েছে জঙ্গল। সেই জঙ্গলে কিছুটা ঘুরে আসতে পারেন। গ্রামবাসীদের কাছ থেকে শুনতে পারবেন এই জঙ্গলে নাকি মােঝ মধ্যেই তিনি দেখা দেন। তিনি মানে চিতাবাঘ। আবার হরিণ-ময়ুর মাঝে মধ্যেই রাস্তায় উকি দিয়ে যায়। আর সেই হরিণ ময়ুর শিকার করতেই বেড়িয়ে আসে চিতাবাঘ।
মাঝে মধ্যে গ্রামেও ঢুকে পড়ে। যদিও জঙ্গলের পাশে জনবসতি বলে দুই পক্ষই শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। গ্রামের অধিকাংশ বাড়ি পুরনো স্টাইলের নেপালি কায়দায় তৈরি। গ্রামবাসীরা মূলত চাষের কাজ আর প্রাণি প্রতিপালন করে থাকেন। তার সঙ্গে চলে হোমস্টে। লেপচা জনজাতিও বাস করে এই গ্রামে। লেপচাদের সেই পুরনো দিেন শৈলিতে তৈরি বাড়িও দেখতে পাবেন। গ্রামের রাস্তা থেকে পাহাড়ের ভিউ না দেখলে বলে বোঝানো যায় না। এতোটাই সুন্দর। পাহাড়ি এই বন্য জীবনে কটা দিন কাটিয়ে গেলে মন ভাল হয়ে যাবে।












Click it and Unblock the Notifications