Travel: শীতকালে পুরুলিয়া ঘোরার প্ল্যান করছেন, অযোধ্যা পাহাড় না গিয়ে ঘুরে আসুন পত্রলেখা
শীতকালের শেষবেলায় পুরুলিয়া বেড়ানোর পরিকল্পনা করছেন অনেকেই। এখন থেকেই তার পরিকল্পনা শুরু করে দিয়েছেন সকলে। আর পুরুলিয়া মােনই অযোধ্যা পাহাড়। কিন্তু এবার একটু অন্যরকম জায়গায় ঘুরে আসুন। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে না গিয়ে এবার ঘুরে আসুন একটি অফবিট লোকেশনে।
পত্রলেখা ড্যাম। পুরুলিয়া জেলার মধ্যেই রয়েছে সেই জায়গা। পুরুলিয়া শহর থেকে বাঁকুড়া রোডের হুটমুড়াতে। সেখানে ১৩ কিলোমিটার গেলেই পৌঁছে যাওয়া যায় পত্রলেখা ড্যাম। এমনই জায়গা রয়েছে এখানে। একেবারেই অচেনা জায়গা এটি। এখানে দীর্ঘক্ষণ বসে কাটিয়ে দেওয়া যায়।

এই জলাধার দেখে হুটমুড়া ফিরুন অসাধারণ লাগবে। এখান থেকে পাঁচ থেকে ৬ কিলোমিটার দূরেই রয়েছে সেই জায়গা। পুরুলিয়া জেলার হুটমুড়া একটি অসাধারণ জায়গা। এখানেও রয়েছে একটি জলাধার। যাকে স্থানীয়রা বলেন ফুটিয়ারি জলাধার। শাল-পিয়ালে জঙ্গলের মাঝে সে এক অসাধারণ জায়গা। তার কিছুটা দূরেই রয়েছে পলাশবন। এই শীতের বিদায়বেলায় পলাশগাছগুলি ধীরে ধীরে রং বদলাতে শুরু করে। আর বসন্ত এলেই সেগুলি হয়ে ওঠে কমলা, লাল, হলুদ।
আবার এই ফুটিয়ারি ড্যাম থেকে কিছুদূর গেলেই দেখা মিলবে দ্বারকেশ্বর নদের উৎসস্থল। তিলাবনি পাহাড়ের পাদদেশে রয়েছে সেই উৎসস্থল। এই জায়গাটিকে লোকে বলে দুর্গা সিংহের ডেরা। ফেব্রুয়ারি মাস থেকে এখানকার রং লাল হয়ে যায়। চারিদিকে শাল-পলাশ মহুয়া রাঙিয়ে তোলে চারিদিক। অসাধারণ সুন্দর লাগে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য।
পুরুলিয়া রাঢ়বঙ্গে এক রুক্ষ জায়গা হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। আদিবাসী সংস্কৃতির ছোঁয়ার সঙ্গে শাল-পলাশের রং পুরুলিয়াকে আরও রাঙিয়ে দিয়েছে। তবে পুরুলিয়া মােনই কিন্তু কেবল অযোধ্যা পাহাড় নয়। এর বাইরেও পুরুলিয়ার অসংখ্য দেখার জায়গা রয়েছে। এই সময় থেকে পুরুলিয়ার রূপ ধীরে ধীরে বদলাতে শুরু করে। ফেব্রুয়ারির প্রথম থেকেই রং বদলাতে শুরু করে পুরুলিয়ায়।












Click it and Unblock the Notifications