Travel: টাইটানিক ভিউ পয়েন্টের মজা নিতে ঘুরে আসুন ফামতাম

সিকিম যেন বাঙালিকে সম্মোহনের মতো টানে। উত্তরবঙ্গের থেকেও বেশি বাঙালি পর্যটক সিকিমে বেড়াতে যান। তিস্তার এতো বড় বিপর্যয়ের পরেও সিকিমে যাওয়ায় কিন্তু পর্যটকদের আটকানো যায়নি। যতটা যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা তৈরি হয়েছে ততটা তৎপরতার সঙ্গেই পর্যটকরা সিকিমে দৌড়েছেন।

উত্তর সিকিমের রাস্তা বন্ধ থাকলে দক্ষিণ সিকিম, পশ্চিম সিকিমে পৌঁছে গিয়েছেন তাঁরা। এই দক্ষিণ সিকিমেরই একটি অফবিট জায়গা হল ফামতাম। অনেকেই এই জায়গাটির নাম আগে শোনেননি। ফামতাম দক্ষিণ সিকিমের পর্যটন মাত্রচিত্রের নবতম সংযোজন।

Phamtam

কম সময়ের মধ্যে এই ফামতামে পৌঁছে যাওয়া যায়। শিলিগুড়ি থেকে একাধিক শেয়ার গাড়ি পাওয়া যায়। তবে শেয়ার গাড়ি ফামতাম যায় না। সেকারণে গাড়ি রিজার্ভ করে যেতে হবে এখােন। হোমস্টে থেকে গাড়ি নেওয়া যায়। সেক্ষেত্রে খরচ কম হতে পারে। শিলিগুড়ি থেকে ফামতামের দূরত্ব ১৪০ কিলোমিটার।

নামচি-রাবাংলা হয়ে পৌঁছতে হবে ফামতাম। সেকারণে সেই সব জায়গায় দাঁড়িয়ে যেতে যেতে হলে ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগে। সিকিমে ঢুকে পড়লেই যেন মনে হয় প্রকৃতির কোলে প্রবেশ করেছেন। নামচির কাছে এক বিশাল বুদ্ধ মূর্তি রয়েছে। এখানে ঘুরে নিতে পারবেন। তারপরে রয়েছে রাবাংলা বুদ্ধ পার্ক। এখানেও অনেকটা সময় কেটে যাবে।

১৩০ ফুট উঁচু বুদ্ধের মূর্তি রয়েছে। যাঁরা রিলস করতে ভালোবাসে এটা তার জন্য আদর্শ জায়গা বললে ভুল হবে না। সেই বুদ্ধা পার্ক পেরিয়ে যেতে হবে ফামতামের পথে। এখান থেকে ফামতামের দূরত্ব ২২ কিলোমিটার। এখানে একটি মাত্র হোমস্টে রয়েছে। এর মধ্যে রয়েছে একটি ট্রি হাউস।

ফামতাম সিকিমের ছোট্ট একটি গ্রাম। অসাধারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। কোনও অংশে ভূস্বর্গের থেকে কম নয়। এখান থেকে কয়েক কিলোমিটার হাঁটা পথেই রয়েছে চিনের সীমান্ত। অর্থাৎ ইন্দো-চিন সীমান্ত। ফামতাম থেকে দেখা যায় চিনের পাহাড়। গ্রামের কাছেই রয়েছে ফামতাম ব্রিজ।

ফামতাম ব্রিজ পেরিয়ে চলে আসুন জঙ্গল উপত্যকায়। ধীরে ধীরে জঙ্গলের পথ ধরে এগিয়ে যাবেন টাইটানিক ভিউ পয়েন্টে। একে স্থানীয়রা টাইটানিকদারাও বলে থাকেন। টাইটানিক সিনেমায় কেট আর জ্যাকের জাহাজের ডেকে যে দৃশ্যটি ছিল সেরকমই একটি ভিউ পয়েন্ট রয়েছে এখানে। একেবারে পাহাড়ের উপরে কোনা করে রয়েছে একটি বিস্তীর্ণ প্রস্তর খণ্ড। সেটিকে দেখলে টাইটানিকের সেই ডেক বলেই মনে হবে। সেখান থেকে যে দৃশ্য দুচোখ ভরে দেখবেন সেটা ক্যামেরা বন্দি ছবির থেকেও অনে অনেক বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+