Travel: ভুলে যান বকখালি-মৌসুনী আইল্যান্ড, সপ্তাহান্তের ২ দিনের ছুটিতে ঘুরে আসুন একেবারে নতুন সৈকতে
বর্ষবরণে কোনও অফবিট পর্যটন কেন্দ্রের কথা ভাবছেন তাঁদের জন্য রয়েছে একেবারে অফবিট পর্যটন কেন্দ্র। যাকে বলে আনকোড়া সমুদ্র সৈকত। যার নাম পাতিবুনিয়া সমুদ্র সৈকত। একেবারে আনকোড়া এই সমুদ্র সৈকত।
এখানে এলে ভুলে যাবেন দিঘা,বকখালি, মৌসুনী দ্বীপের কথা। এতোটাই সুন্দর এই সমুদ্র সৈকত যে এখানে এলে বর্ষবরণের আনন্দ আরও দ্বিগুণ হয়ে যাবে তাতে কোনও সন্দেহ নেই। এখানে থাকার জায়গা খুব একটা বেশি নেই। সেকারণে আগে থেকে খোঁজ খবর করে বুক করে আসাই ভাল।

এখানে সমুদ্র দিঘার মতো উত্তাল নয় বরং প্রশান্ত। সমুদ্রের পাড়েই রয়েছে রিসর্ট। সেখানে বসে কাটিয়ে দেওয়া যায় সারাটা দিন। সমুদ্রের ঢেউ তেমন উত্তাল নয়। একেবারে আনকোড়া হওয়ায় সৈকতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একেবারেই নতুন জায়গা হওয়ায় পর্যটকদের খুব বেশি দেখা যায় না। এক কথায় একেবারেই নির্জন দ্বীপ।
সৈকতে গোয়ার স্টাইলে রেস্তোরাঁও পেয়ে যাবেন। আবার রয়েছে সৈকতে বার্বিকিউ করার জায়গাও। অসাধারণ লাগে রাতের সৌন্দর্য। সন্ধেবেলা সৈকতে ঘুরে বেড়াতে পারেন। তবে এখানে কোনও ওয়াটার স্পোর্টসের বন্দোবস্ত নেই কারণ এখনও এই জায়গাটির তেমন আধুনিকীকরণ হয়নি।
তবে পর্যটকরা নতুন বছরের উদযাপনে এই পাতি বুনিয়া সৈকতে আসতেই পারেন। একদিনের ছুটিতে এখানে অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। কাছেই রয়েছে মৌসুনী দ্বীপও। সেখানেও ঘুরে আসতে পারেন অনায়াসে। এখানে ট্রেন পথেও আসা যায়। নামখানা লোকাল ধরে নামখানায় পৌঁছে সেখান থেকে বাসে বা টোটোয় ১০ মাইল বাজারে আসতে হবে। সেখান থেকে আবার টোটো ভাড়া করে সোজা চলে আসতে পারবেন পাতিবুনিয়া সৈকতে।












Click it and Unblock the Notifications