Travel: নদীর জলে হুটোপুটি করে স্নান, গরমের ছুটিতে ঘুরে আসুন এরকমই একটি জায়গায়

গরমের জ্বালায় নাজেহাল দশা। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দক্ষিণবঙ্গে। সকলে পারলে পাহাড়ে গিয়ে থাকতে পারলে বাঁচেন এমনই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। আগামী কয়েকদিন ভয়াবহ তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমনকী কলকাতা শহরের তাপমাত্রাও ৪২ ডিগ্রিতে পৌঁছে যাবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

এই গরম থেকে বাঁচতে পাহাড় ছাড়া তেমন কোনও জায়গায় বেড়াতে যাওয়ার কথা না ভাবাই ভাল। গরমে একেবারে নাজেহাল দশা। কাজেই এই সময়ে যাঁরা ব্যাগ গুছিয়ে একেবারে পাহাড়ে যাওয়ার জন্য তৈরি হয়ে রয়েছেন। তাঁরা ঘুরে আসতেই পারেন পাথরঝোরা। ডুয়ার্সের একেবারে অফবিট লোকেশন এটি। খুব একটা পর্যটকদের আনাগোনা নেই।

Pathorjhora

একেবাের পাহাড়, জঙ্গল, নদী তিনের সহাবস্থান রয়েছে পাথরঝোরাতে। ডুয়ার্সের মালবাজারের মধ্যে পড়ে এই পাথরঝোড়া জায়গাটি। ওদলাবাড়ি চাবাগানের মধ্য দিয়ে চলে গিয়েছে রাস্তা। কয়েকদিন আগে এই পাথরঝোরা চা বাগানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন। চা-বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু এই পাথরঝোড়া পর্যটকদের কাছে একটি সুন্দর জায়গা।

এখানে নদীর ধারেই রয়েছে হোমস্টে। পাথরঝোরার পাশ দিয়ে বয়ে গিয়েছে নদী। এতোটাই নিশ্চুপ জায়গাটি এখানে কেবল নদীর বয়ে চলার শব্দই শোনা যায়। শিলিগুড়ি শহর থেকে এখানে পৌঁছতে সময় লাগে ২ থেকে আড়াই ঘণ্টা। কাজেই খুব একটা দূরে নয় পাথরঝোড়া। ওদলাবাড়ির চৌপথি মোড় থেকে ১২ কিলোমিটার দূরত্ব এই পাথরঝোড়ার।

গরুবাথানের কাছেই পড়ে পাথরঝোড়া। চা-বাগানের পাশ দিয়ে বয়ে গিয়েছে পাহাড় আর নদী। ছবির মতো সুন্দর এই চা-বাগানের বাড়িঘর। অসম্ভব সুন্দর পাথরঝোড়া যাওয়ার পথ। একেবারে রিভারবেডে নেমে যেতে পারবেন এই সময়। কারণ এই সময় জলের তেমন স্রোত থাকে না। আদিবাসী গ্রামের মধ্য দিয়ে যেতে হবে নদীর ধারে। এই নদীর নাম নৈতি নদী। পাথুরে রিভারবেডে তিরতির করে বয়ে চলেছে জলের ধারা।

এখানে হুটোপুটি করে স্নান করতে পারেন। আবার জলে পা ডুবিয়ে বসে থাকতে পারেন। অনেকক্ষণ নদীর পারে বসে কাটিয়ে দিতে পারেন। তবে সাবধান হাতির আনাগোনা নাকি রয়েছে এখানে। শিলিগুড়ি থেকে এখানে অনায়াসে ২ দিনের ছুটিতেই ঘুরে আসা যায়। চাইলে একদিনে ঘুরে আসা যায় আবার থাকার ব্যবস্থাও রয়েছে এখানে। বেশ কয়েকটি রিসর্টও রয়েছে এখানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+