Travel: গ্রীষ্মের দহনে হিমেল পরশ পেতে কোথায় যাবেন ভাবছেন, রইল এক অফবিট লোকেশনের ঠিকানা
গরমে নাজেহাল দশা বঙ্গবাসীর। আপাতত এই জালাপোড়া গরম থেকে মুক্তির আশা নেই। উল্টে আরও গরমের পূর্বাভাস দেওয়া হয়েছে। আদামী ২৫ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ তো চলবেই সেই সঙ্গে লুয়ের লাল সতর্কতাও জারি করা হয়েছে।
তবে তারপরেও কি গরম থেকে মুক্তি পাবেন রাজ্যবাসী সেটা একটা বড় প্রশ্ন। যার উত্তর এখনও সঠিকভাবে জানাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। উল্টে গরমে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে সেই আশঙ্কাই প্রকাশ করেছে হাওয়া অফিস। ইতিমধ্যেই গরমের ছুটি পড়ে গিয়েছে। গরম থেকে বাঁচতে অনেকেই পাহাড়ের কোনও ঠিকানায় দুটি মাস কাটিয়ে আসতে চাইছেন।

কাজেই গরমের চোটে পাহাড় জমজমাট তাতে কোনও সন্দেহ নেই। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হোমস্টে পর্যন্ত পাওয়া সংকট হয়ে পড়েছে। এতোটাই ভিড় বাড়ছে সেখানে। কারণ ২৬ তারিখ দার্জিলিং সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই ভোট শেষ হয়ে যাচ্ছে। তাই আর চাপ নেই।
এই পরিস্থিতিতে যাঁরা সত্যিই একটু ঠান্ডা অফবিট জায়গায় বেড়াতে যেতে চাইছেন তাঁদের জন্য সেরা জায়গা উত্তরপূর্বের সীমান্ত রাজ্য অরুণাচল প্রদেশ। রাস্তাঘাট সুগম হয়ে ওঠার কারণে এখন অরুণাচল প্রদেশ অনেকটাই পর্যটন বান্ধব হয়ে উঠেছে। আগে কেবল মাত্র গুটি কয়েক জায়গাতেই পর্যটকদের আনাগোনা ছিল। এখন উত্তর-পূর্বের এই সীমান্ত রাজ্যে আরও বাড়ছে পর্যটকদের আনাগোনা।
এখানকার একটি অফবিট লোকেশন হল পসিঘাট। অরুণাচল প্রদেশের ছবির মতো সুন্দর আদিবাসী গ্রাম হল এই পসিঘাট। এখানে আসতে হলে অবশ্যই আগে থেকে পারমিট করিয়ে নিতে হবে। সেটা ওখানকার হোটেল মালিক এবং গাড়ির চালকরাই করিয়ে দেন।
পাসিঘাটের মূল আকর্ষণ সিয়ান নদীর উপর তৈরি কেবল ব্রিজ। পাসিঘাট ঢুকতেই প্রথমে একটি কংক্রিয়ের বিশাল সেতু পড়ে। সেখানেও ভিউ পয়েন্ট করা রয়েছে। এই সেতুর উপর দিয়ে গাড়িতে যাওয়ার অভিজ্ঞতা অসাধারণ। এই সিয়ান নদীই পরে অসমে ব্রহ্মপুত্র নদে গিয়ে মিশেেছ। এখান থেকে যেতে যেতে অনেক আদিবাসী গ্রাম চোখে পড়বে। তারপরেই দেখা মিলবে সেই কেবল সেতুর। যেটি নদীর দুই প্রান্তের পাহাড়কে যুক্ত করেছে।
পাহাড়ে পাহাড়ে কেবল দিয়ে তৈরি হয়েছে এই সেতু। মাঝের রাস্তা তৈরি করা হয়েছে বাঁশের বোনা চাটাই দিয়ে। এর উপর দিয়ে যাওয়ার একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা পাবেন। এমন একটি জায়গায় বেশ হিমেল আমেজে ঘুরতে কেমন লাগবে এই গরমে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications