Travel: কোলাহলহীন নিঝুম কোনও জায়গায় ছুটি কাটাতে চান? শীতের ছুটিতে ঘুরে আসুন কালিম্পংয়ের এই অফবিট লোকেশনে
শীতের ছুটিতে কটাদিন কোলাহলমুক্ত এলাকায় কাটাতে মন চায় যাঁদের। তাঁদের জন্য অপেক্ষা করছে এই নিরিবিলি পাহাড়ি গ্রাম। একেবারে হইহুল্লোড় হীন, জনকোলাহল মুক্ত একটি জায়গা। চারিদিকে কেবল প্রকৃতির িস্তব্ধতা। নিজের নিঃশ্বাসের শব্দ নিজেই শুনতে পাবেন এখানে।
কালিম্পংয়ের ছোট্ট গ্রাম পারমিন গাঁও। একেবারেই পরিচিত জায়গা নয়। অহলদারাক কাছে এই গ্রামের অবস্থান। এখান থেকে যেমন কাঞ্জনজঙ্ঘার দর্শন মেলে তেমই একেবারে অরগ্যানিক চাষ দেখার সুযোগ মেলে। পাহাড়ের অধিকাংশ এলাকাতেই সারের ব্যবহার করা নিষেধ। সিকিমে তো একেবারেই নিষিদ্ধ।

উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে যেসব চাষ হয় সেগুলিও একেবারে অরগ্যানিক চাষ। এখানে কোনও রকম সারের ব্যবহার হয় না। সেকারণে পাহাড়ের শাক-সবজি, ফলের স্বাদই আলাদা। যেটা অন্য কোথাও মেলেনা । আমাদের সমতলের একই সবজি পাহাড়ে কিন্তু অন্য স্বাদের হয়।
এই অরগ্যানিক সবজির রান্না করা খাবারের স্বাদ নিতে নিতে কাঞ্জনজঙ্ঘার সৌন্দর্য কটা দিন উপভোগ করে যান এই পরমিন গ্রামে। কালিম্পং শহরের থেকে খুব বেশি দূরে নয় এই জায়গা অবস্থান। শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতেও এখানে আসা যায়। শিলিগুড়ির পানিট্যাঙ্কি থেকে ছাড়ে শেয়ার গাড়ি। বিকেল ৪টে পর্যন্ত পাওয়া যায়।
শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার বাসে কালিম্পং চলে আসা যায়। সেখান থেকে আলগাড়া চলে আসতে হবে শেয়ার গাড়িতে। তারপরে সেখান থেকে গাড়ি ভাড়া করে আসতে হবে হোমস্টেতে। শিলিগুড়ি থেকে এখানে আসতে ৩ ঘণ্টা লাগে। ছোট্ট ছিমছাম একটা গ্রাম। এখানে কয়েকটা দিন থাকলে মন ভাল হয়ে যাবে।












Click it and Unblock the Notifications