Travel: নদীর পাড়ে সবুজপাহাড়, টলটলে নীল হ্রদের জল, নাম মাত্র খরচে ঘুরে আসুন কলকাতার কাছে এই জায়গায়
শীতের ছুটি মােনই যে পাহাড়ে পাড়ি দিতে হবে এমন কোনও কথা নেই। অনেক কম খরচে বেড়ানোর ডেস্টিনেশন খোঁজেন। সেক্ষেত্রে কম খরচে বেড়িয়ে আসতে পারেন কলকাতার কাছেই পাহাড়পুরে। পাহাড়পুর ছবির মতো সুন্দর একটি জায়গা।
যেখানে এক সঙ্গে নদী, পাহাড়, হ্রদের সহাবন্থান রয়েছে। তার সঙ্গে পরিযায়ী পাখিদের আনাগোনা। দ্বারকেশ্বর দের পাড়ে রয়েছে পাহাড়পুর। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবেই। দ্বারকেশ্বর নদে সূর্যাস্তের দৃশ্য অসম্ভব সুন্দর দেখায়। কাছে আবার একটি শিব মন্দিরও রয়েছে।

কাছেই রয়েছে পাহাড়পুর হ্রদ। সেখানে পাহাড়ের প্রতিচ্ছবি দেখা যায়। সেটা আরও সুন্দর। টেরাকোটার কাজ করা রাধামাধবের মন্দির বেশ সুন্দর। েসই মন্দিরের দাওয়ায় বসে কাটিয়ে দেওয়া যায় বেশ কিছুটা সময়। পাহাড়পুরের কাছেই রয়েছে যোগমায়া সরোবর। টলটলে জলে নীল আকাশের প্রতিচ্ছবি অসাধারণ লাগে দেখতে।
পাহাড়পুর যেতে হলে নামতে হবে ইন্দ্রবিল রেলস্টেশনে। আবার আদ্রা থেকেও যাওয়া যা্য়। বাসে গেলে পুরুলিয়া থেকে রঘুনাথপুরের বাস ধরতে হবে তার দূরত্ব প্রায় ২৯ কিলোমিটার। আবার কলকাতা থেকে গাড়িতেও আসা যায়। তাতে ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগে। এখানে থাকার অনেক জায়গা রয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications