Travel: গতবছর চারজন ব্যক্তির মধ্যে একজন ধর্মীয় স্থানে ভ্রমণ করেছেন, কী বলছে রিপোর্ট
চলছে সব থেকে বড় মেলা মহাকুম্ভ মেলা। দেশ-বিদেশ থেকে প্রচুর ভক্ত এখানে আসেন। ১২ বছর পর চলতি বছর উত্তরপ্রদেশে প্রয়াগরাজে চলছে এই বড় কুম্ভমেলা। কথিত আছে, এখানে মকর সংক্রান্তিতে গঙ্গাস্নান করলে জীবনে সফলতা লেগেই থাকে। শুধু তাই নয়, জীবনের সমস্ত পাপ দূর হয়ে যায়। ২০২৪ সালে অর্থাৎ আগের বছর চারজনের মধ্যে একজন ভারতীয় ধর্মীয় স্থানে ভ্রমণ করেছেন, এমনটাই বলছে কান্তার টি জি আই রিপোর্ট।
আমরা সকলেই জানি, হরিদ্বার ভারতের দর্শনীয় স্থানের মধ্যে একটি। তারপর তিরুপতি, অযোধ্যা, আজমীর শরীফের নাম তো রয়েছে। আর এই জায়গাগুলি প্রতি বছর প্রতি মাসেই কিন্তু প্রচুর ভিড় লেগে থাকে। এখানে প্রচুর ভক্তরা এই দেবতা দর্শনে আসেন।

- কোথায় কত ভিড় হয়েছে
২০২৪ সালে প্রায় ৫৪ শতাংশ ভারতীয় হরিদ্বারে ভ্রমণ করেছেন। শুনে নিশ্চয়ই অবাক লাগছে! বিখ্যাত দর্শনীয় স্থান এটি। তাছাড়াও ভক্তদের মধ্যে ৮২ শতাংশ তিরুপতিতে ভ্রমণ করেছেন। বালাজির মন্দিরে প্রায় সব সময়েই ভক্তদের ভিড় লেগে থাকে। তারপর রয়েছে শিরডির মন্দির রয়েছে, যেখানে ৫৯ শতাংশ ব্যক্তি এখানে গন্তব্য করেছেন। এখানে সাইবাবার দর্শনে আসেন সকলে। আর এগুলি কিন্তু দার্শনীয় স্থানের মধ্যে একটি।
- কারা বেশি গেছেন
যে সকল ভক্তদের বয়স ২৫ থেকে ৪৪ বছর কিংবা ২৫ থেকে ৩৪ বছর তারা সব থেকে বেশি হরিদ্বারে ঘুরেছেন। তারপর ৩৫ থেকে ৪৪ বছর বয়সী ভক্তরা কিন্তু অযোধ্যায় বেশি ঘুরতে গেছেন। যেখানে রামলালার মন্দিরে উপচে পড়া ভিড়ও কিন্তু লক্ষ্য করা গেছে ২০২৪ সালে।
- মহিলা না পুরুষ বেশি এসেছেন
রিপোর্ট বলছে, হরিদ্বারে ৬১ শতাংশ ও অযোধ্যায় ৭০ শতাংশ ভক্তদের মধ্যে বেশিরভাগই ছিলেন পুরুষ ভক্ত। তবে নারীদের সংখ্যাও কিন্তু বেশ উল্লেখযোগ্য। সেখানে প্রচুর নারীরাও কিন্তু ঘুরতে এসেছেন।
- কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে
পরিচালকের মতে, রিপোর্ট অনুসারে, ভারতের অর্থনীতির ওপরে পর্যটন শিল্প দাঁড়িয়ে রয়েছে। বিশ্বাস, বানিজ্য, সংস্কৃতিকে জুড়ে রাখতে পারে এই শিল্প। যে কুম্ভ মেলা চলছে সেই মেলাতেও কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। নাগা সাধুদের পাশাপাশি প্রচুর ভক্ত এখানে আসেন। তাদের জন্য কিন্তু অনেক কিন্তু সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে সব দিক বিশেষ নজরদারিতে থাকে। তারও ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে অনেক রকম পরিষেবাও কিন্তু চালু হয়েছে। যাতে পর্যটকদের কোনও রকম অসুবিধায় পড়তে না হয়, সেদিকেও কিন্তু ব্যবস্থা করা হয়েছে।












Click it and Unblock the Notifications