Travel: বর্ষায় বেড়াতে যাওয়ার নতুন জায়গা খুঁজছেন, রইল কয়েকটি অচেনা ডেস্টিনেশনের খোঁজ
বর্ষা মানেই সমুদ্র, মালভূমি। এতেই সীমাবদ্ধ হয়ে যায় বেড়ানো। খুব বেশি হলে শহরের কাছাকাছি কোন রিসর্টেই ঢুঁ মারেন ভ্রমণ প্রেমীরা। কিন্তু বর্ষাতেও বেড়ানোর এমন কিছু জায়গা রয়েছে সেখানে কেবল বর্ষাকালেই বেড়াতে গেলে ভাল লাগবে।
যদিও এখন বর্ষার বৃষ্টি উপেক্ষা করেই পাড়া দিচ্ছেন পাহাড়ে অনেক পর্যটকই। আবার বাঘ দেখার নেশায় সুন্দরবনে ভিড় করেন সকলে। এবার নাকি ইলিশের টানে শীতকালের ভিড়কেও ছাপিয়ে গিয়েছে বর্ষার ভিড়। দিঘাতে তো হোটেল পাওয়াই দুষ্কর। তাহলে যাবেন কোথায়। যাঁরা একটু অন্যরকমের জায়গায় যেতে চাইছেন তাঁদের জন্য অপেক্ষা করছে এই পাঁচ ডেস্টিনেশন।

সাতপুরা: বর্ষাকালে বেড়াতে যাওয়ার সেরা জায়গা হল সাতপুরা। এটি রয়েছে গুজরাতে। পশ্চিমঘাট পর্বতমালার অংশ সাতপুরা। এটি বর্ষার জনপ্রিয় হিলস্টেশন বললে ভুল হবে না। সাতপুরা হ্রদ, সানরাইজ পয়েন্ট অসাধারণ তার ল্যান্ড স্কেপ মুগ্ধ করবেই আপনাকে। বর্ষাকাল এই সাতপুরা উপত্যকা আরও সুন্দর হয়ে ওঠে।
পোলো ফরেস্ট: বর্ষায় বেড়াতে যাওয়ার আরেকটি অসাধারণ ডেস্টিনেশন হল পোলো ফরেস্ট। বাংলায় যেখানে বর্ষায় জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ থাকে গুজরাতে তখন এই পোলো ফরেস্ট অসাধারণ সুন্দর হয়ে ওঠে। ঝরনা গুলি সুন্দর হয়ে ওঠে। প্রাচীণ মন্দিরে ঘোরার সুযোগ মিলবে এখানে।
ধারোই ড্যাম: গুজরাতের আরেকটি সুন্দর অচেনা জায়গা হল ধারোই জলাধার। সবরমতী নদীর উপরে তৈরি এই জলাধার। এই জলাধারের ব্যাক ওয়াটার্স মনে করিয়ে দেবে করলের কথা। তার সঙ্গে চারিদিকের পাহাড় আর সুন্দর ল্যান্ড স্কেপ মুগ্ধ করবেই।
গিরনার: গুজরাতের জুনাগড়ের কাছে রয়েছে এই গিরনার জায়গাটি। এই জায়গাটির আবার আধ্যাত্মিক গুরুত্বও রয়েছে। অসংখ্য মন্দির দেখতে পাবেন এখানে। পাহাড়ের সারির মাঝে মন্দিরের দর্শন করতে পারবেন। মনটা শান্ত হয়ে যাবে।
জুনারাজ: প্রাচীন এক মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই জুনারাজ জায়গাটি। কিন্তু কেবল মন্দির নয় এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য এতোটাই সুন্দর যে মন ভরে যাবে। বর্ষায় এই জায়গার সৌন্দর্য আরও বেড়ে যায়। এখানকার ল্যান্ডস্কেপ মুগ্ধ করবেই। কাজেই আর দেরি না করে প্ল্যান করে ফেলুন। কোথায় কোথায় যাবেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications