Travel: অনাহার অতীত, এখন ঘরের উঠোনে খেলা করে ময়ুর, ঘুরে আসুন কলকাতার কাছের এই অফবিট ডেস্টিনেশনে
বেলাপাহাড়ির প্রত্যন্ত গ্রাম আমলাশোল। যার পরিচিতি তৈরি হয়েছিল অনাহার দিয়েই। যেখানে আদিবাসী শবর সম্প্রদায়ের মানুষ এতোটাই দরিদ্র ছিলেন যে পিঁপডের ডিম খয়ে বেঁচে থাকতে হত। খবরের কাগজে আমলাশোলের সেই ছবি খবরের কাগজে প্রকাশিত হওয়ার পর হইহই পড়ে গিয়েছিল।
সেই আমলাশোল এখন চেনাই যায় না। এখন আমলাশোল চিনতেই পাববেন না কেই। আর পাঁচটা সুন্দরী আদিবাসী গ্রামের মতোই সুন্দরী হয়ে উঠেছে সে। ২০০৪ সালের সেই আমলাশোলকে চিনতেই পারবেন না কেউ। সেই আমলাশোলে গড়ে উঠেছে হোমস্টে। যেখানে ঘরর জানলা খুললেই দেখা মেলে ময়ুরের।

চারিদিকে অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তার সঙ্গে শ্রাবণের বারিধারা। জমে যাবে উইকেন্ড ট্রিপ। সবুজ শালের জঙ্গলের মাঝ দিয়ে চলে গিয়েছে রাস্তা। সেই অনাহারে থাকা আমলাশোল দেখলে এখন মনে হবে সবুজ পাহাড়ে ঘেরা এক টুকরো স্বর্গ। জঙ্গলমহলের সেই দুঃসহ দিন ভুলে এখন নতুন জীবনের ছন্দে মেতেছে আমলাশোল।
বর্ষায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আরও মন জোড়ানো হয়ে থাকে। সবুজ জঙ্গলের মাঝে হঠাৎ হঠাৎ বর্ষার বৃষ্টি মন ভুলিয়ে দেয়। আমলাশোলে যাওয়া এখন তেমন কঠিন নয়। ট্রেনে করে সোজা চলে আসুন ঘাটশিলা স্টেশনে। সেখান থেকে গাডিতে চলে আসা যায় আমলাশোল। যে হোমস্টেতে থাকবেন সেখানে আগে থেকে বলে রাখলে গাড়ির ব্যবস্থাও করে দেওয়া হয়।
সবুজ জঙ্গলের বুক চিড়ে চলে যাবে রাস্তা। এই জঙ্গলের ভেতরেই রয়েছে হোমস্টে। ঘাটশিলা থেকে আমলাশোলের দূরত্ব ২২ কিলোমিটার আর ঝাড়গ্রাম থেকে এলে ৬০ কিলোমিটারের বেশি পড়বে। একেবারে শবরদের ভূমি এই আমলাশোল। গ্রাম মানুষের সাধারণ জীবনযাপন মুগ্ধ করবে।
এখানে একেবারে জঙ্গলের মাঝে বাঁশপোড়া মাংসের স্বাদ নিতে পারবেন। সকালে জঙ্গলের উঠোনে দেখা যায় ময়ুরের আনাগোনা। মনটা ভাল হয়ে যাবে। জঙ্গলমহলের কঠিন জীবনযাত্রী এখন এই শবরদের কাছে অনেকটাই সহজ হয়ে উঠেছে। পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে।
ঘাটশিলায় যাঁরা বেড়াতে আসেন বা ঝাড়গ্রামে যাঁরা বেড়াতে আসেন তাঁরা অনেকেই আমলাশোল ঘুরে যান। তার উপরে কেন্দ্রীয় প্রকল্পের অনেক টাকাই আসতে শুরু করেছে এখানে তাতে অনেকটাই আদিবাসীদের জীবন উন্নত হতে শুরু করেছে। সেই অনাহারে দিন কাটানোর দুঃসহ যন্ত্রণা ধীরে ধীরে ভুলতে শুরু করে দিয়েছেন সকলেই। অন্যভাবে আমলাশোলকে দেখতে হলে ছোট্ট ট্রিপে চলে আসতেই পারেন জঙ্গলমহলের এই আদিবাসী গ্রামে।












Click it and Unblock the Notifications