Travel: পুজোর ছুটিতে অফবিট লোকেশনে বেড়াতে যেতে চান, রইল এক অচেনা ডেস্টিনেশনের ঠিকানা
বর্ষায় উত্তরবঙ্গে যাঁরা পা রাখতে ভয় পাচ্ছেন তাঁরা এখন থেকেই দুর্গাপুজোয় উত্তরবঙ্গের কোথায় কোথায় বেড়াতে যাবেন। তার খোঁজ খবর শুরু করে দিয়েছেন অনেকেই। ট্রেনের বুকিংও শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে অনেক অফবিট লোকেশনের খোঁজ খবর শুরু হয়ে গিয়েছে।
এবারে পুজোয় যদি অ্যাডভেঞ্চারের পাশাপাশি এমন কোনও জায়গায় ঘুরতে যেতে যান যেখানে প্রকৃতির মুগ্ধতাও থাকবে তাহলে চলে আসুন দার্জিলিংয়ের কাছে এই অফবিট লোকেশনে। দার্জিলিং থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে রয়েছে একেবারে অচেনা ডেস্টিনেশন। জায়গাটির নাম ট্রি হাউস। সত্যিই সেটি ট্রি হাউস।

শিলিগুড়ি থেকে এই পাহাড়ি গ্রামের দূরত্ব ৯৫ কিলোমিটার। শেয়ার গাড়িতে দার্জিলিং পর্যন্ত এসে সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন এই ট্রি হাউইসে। এখান পর্যন্ত শিলিগুড়ি থেকে কোনও শেয়ার গাড়ি পাবেন না। সেকারণে আগে থেকে গাড়ি ঠিক করে রাখাই ভাল।
ট্রি হাউস উত্তরবঙ্গের একেবারে অচেনা একটি ডেস্টিনেশন চারিদিকে ধুপি, পাইন, শাল গাছের ভিড়। পাশ দিয়ে বয়ে গিয়েছে ছোট্ট পাহাড়ি নদী। একেবারে ছবির মতো জায়গা। গাছের উপর ছোট ছোট কটেজ তৈরি করে অতিথিদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। একেবারে নতুন একটা অভিজ্ঞতা পাবেন সকলে।
যাঁপা পাহাড়ে একটু নিরিবিলিতে প্রকৃতিকে উপভোগ করতে চান। প্রকৃতির নির্জনতাকে উপলব্ধি করতে চান তাদের জন্য সেরা অফবিট ঠিকানা হবে এই ট্রি'হাউস। সকাল সকাল প্রকৃতির গন্ধ নিতে বেরিয়ে পড়ুন। পায়ে পায়ে হেঁটে ঘুরে নিন গোটা গ্রাম। ব্যালকনিতে বশে চায়ের কাপে চুমুক দিতে দিতে অসাধারণ একটা ভিউ উপভোগ করতে পারবেন।
পাশে বয়ে যাওয়া নদীর কুলকুল শব্দ মনকে আরও ভাল করে দেবে। পুজোর ছুটিতে ভিড়ে ঠাসা পর্যটন কেন্দ্র থেকে যাঁরা একটু নিরিবিলিতে কটা দিন কাটাতে চান। তাঁদের জন্য সেরা ডেস্টিনেশন এই জায়গাটি। অসাধারণ লাগবে এখানকার সৌন্দর্য। কাজেই আর দেরি না করে এখন থেকেই বুকিং শুরু করে দিন। একেবারে অচেনা ডেস্টিনেশন বলে বুকিং আগে থেকেই শুরু হয়ে যায়।












Click it and Unblock the Notifications