Travel: এই বছর আপনি কি চারধামে যাত্রা করবেন? তাহলে এই মনোরম স্থানগুলিতে অবশ্যই ঘুরে আসবেন
প্রতি বছর হাজার হাজার ভক্ত চারধাম যাত্রা করেন। চলতি বছর ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা।
চলতি বছর উত্তরাখণ্ডের চারধামে যদি আপনি যান, তাহলে উত্তরাখণ্ডের কাছাকাছি এই জায়গাগুলোতে অবশ্যই ঘুরে আসবেন। জানুন সেই জায়গাগুলির মধ্যে কোন কোন জায়গা পড়ছে?

আউলি
জোশী মঠের কাছে একটি বিখ্যাত জায়গা হল আউলি। যারা স্কিং করতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই জায়গায় ঘুরে আসবেন। হিমালয়ের মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করে তুলবে। শুধু তাই নয়, যারা প্রকৃতিপ্রেমী রয়েছেন কিংবা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা কিন্তু দারুন।
ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক
ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্কটি বদ্রীনাথের কাছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। এখানকার সৌন্দর্য আপনি উপভোগ করলে আপনি মুগ্ধ হবেনই। গরমের সময় এখানে কিন্তু আলপাইন ফুল ফোটে। যা কিন্তু অত্যন্ত সুন্দর। গরমের সময়ে এখানে ঘুরতে আসার বিশেষ সময়। এই সময়ে এখানে কিন্তু দেশ-বিদেশ থেকে প্রচুর পর্যটক ভ্রমণ করে যান।
হেমকুণ্ড সাহিব
উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত এই হেমকুণ্ড সাহিব। এটাই বিশ্বের উচ্চতম গুরুদ্বার। গোবিন্দঘাটের কাছে অবস্থিত। যদি আপনি এই জায়গাটায় যেতে গেলে আপনি কিন্তু ট্রেকিং করে যেতে পারেন।
চোপ্তা
চোপ্তা ভারতের মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত। এই জায়গা অত্যন্ত সুন্দর। যা বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির। চন্দ্রশিলার জন্য এটি অত্যন্ত মনোমুগ্ধকর। এখান থেকে আপনি যদি সূর্যদয় দেখেন তাহলে আপনি মুগ্ধ হবেনই।
মানা গ্রাম
বদ্রীনাথ থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরেই হল মানা গ্রাম। হিন্দু তিব্বত সীমান্তের আগে শেষ গ্রাম এটি। মহাভারতের পৌরাণিক তাৎপর্য রয়েছে এই গ্রামে। তাই এবছর আপনি যদি চারধামে ঘুরতে যান, অবশ্যই মানা গ্রামে ঘুরে আসবেন।
তেহরি লেক
যদি আপনি স্কিং করতে পছন্দ করেন, তাহলে এই তেহরি লেকে একবার হলেও ঘুরে আসতে পারেন। এখানকার শোভা অত্যন্ত মনোরম।
রুদ্রনাথ
পঞ্চকেদার মন্দিরগুলির মধ্যে একটি হল রুদ্রনাথ। এটি কম ভিড়যুক্ত একটি জায়গা। এটি কিন্তু আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ জায়গা। যারা ট্রেকিং করতে পছন্দ করেন তাঁদের জন্য আদর্শ জায়গা এটি।
কৌশানি
ত্রিশূল ও নন্দা দেবীর শৃঙ্গের মনোরম দৃশ্যের জন্য অত্যন্ত পরিচিত কৌশানি জায়গাটি। এটি একটি পাহাড়ি স্থান। এই জায়গাটিকেও কিন্তু ভারতের সুইজারল্যান্ড বলা হয়। তাছাড়াও এই জায়গাটি অত্যন্ত শান্ত। আপনি যদি শান্ত নিরিবিলি জায়গায় ঘুরতে আসতে চান তাহলে এই জায়গাটির নামও কিন্তু তালিকাভুক্ত করতে পারেন।
মুন্সিয়ারি
কুমায়ুন অঞ্চলের একটি গ্রাম হল মুন্সিয়ারি। যারা ফটো তুলতে পছন্দ করেন কিংবা ট্রেকিং করতে পছন্দ করেন আবারও যারা প্রকৃতিপ্রেমী কিংবা শান্তিপূর্ণ পরিবেশে কিছুটা সময় সঙ্গীর সঙ্গে সঙ্গে একান্তে কাটাতে চান, তারা কিন্তু অবশ্যই এখানে ঘুরে আসবেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications