Travel: শীতের পিকনিকে জমিয়ে মজা করতে চান, চলে আসুন কলকাতার কাছেই নোঙরে
শীতের ছুটি মানে কারোর কাছে বেড়াতে যাওয়া আবার কারোর কাছে পিকনিক। যাঁরা পিকনিক করতে পছন্দ করেন তাঁদের জন্য কলকাতা শহরের চারপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য জায়গা। তারমধ্যে একেবারে অফবিট একটি জায়গা হল নোদাখালির নোঙর।
দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানা এলাকার মধ্যে পড়ে জায়গাটি। একেবারে গঙ্গার পাড়ে। সেকারণে বেছে বেছে নাম রাখা হয়েছে নোঙর। চারিদিকে ফুলের বাগান। ৮ বিঘা জমির উপরে তৈরি এই পিকনিক স্পটে রয়েছে অসংখ্যা ছোট ছোট স্পট। সেগুলিতে একাধিক দল এসে পিকনিক করতে পারেন।

স্পট হিসেবে ভাড়া ঠিক করা হয়। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। কেউ যদি মনে করেন একসঙ্গে অনেকে এসে একটা দিন কাটিয়ে যাবেন পিকনিক মুডে তাঁরা অনায়াসে চলে আসতে পারেন। ঘর প্রতি ভাড়া ৩৫০০ টাকা। পিকিকের সরঞ্জাম এখানে নিয়ে আসার প্রয়োজন নেই। এই বাংলোতেই সব ব্যবস্থা রয়েছে।
জলখাবার থেকে রাতের খাবার সবটাই এখানকার রান্না ঘরে রান্না করে পরিবেশন করেন কর্মীরা। তার জন্য মাথাপিছু ৩০০০ টাকা থেকে ২৫০০ টাকা খরচ হয়। তবে ১০ বছরের নীচে শিশুদের ক্ষেত্রে অর্ধেক ভাড়া লাগবে। আগে থেকে এখানে বুকিং করে আসাই ভাল। নইলে বুকিং পাওয়া যায় না। বিশেষ করে এই শীতকালে তো একেবারেই পাওয়া যায় না বুকিং।












Click it and Unblock the Notifications