Travel: কালিম্পংয়ে তো অনেক গিয়েছেন কিন্তু এই জায়গাটা দেখেছেন কি? ঘুরে আসুন এই অফবিট লোকেশনে

পাহাড়ের পরিচিত নাম কালিম্পং। দার্জিলিং গেলেই কালিম্পং যাবেন না এমন পর্যটকের দেখা মেলা ভার। কালিম্পং পাহাড়ের একটি সদর শহরও বটে। একটা সময়ে পাহাড় মানেই একসঙ্গে নাম নেওয়া হতো দার্জিলিং-কালিম্পং এবং কার্শিয়াংয়ের। পাহাড়ের তিন কন্যা বলা হতো এই তিন জায়গাকে।

এখন অনেক ছোট বড় জায়গা হয়েছে। একাধিক অফবিট লোকেশন তৈরি হয়ে গিয়েছে। হোমস্টে গুলিতে ভিড় করছেন পর্যটকরা। চেনা পরিচিত জায়গা গুলির কদর কমছে। সেই পুরনো আকর্ষণ ফিরে পেতে পুরনো জায়গাগুলিও নতুন করে সেজে উঠছে। কালিম্পংয়েও তেমনই একটি নতুন জায়গা তৈরি হয়েছে।

Kalimpong

এই জায়গাটির নাম নোকদারা লেক। কালিম্পংয়ের পর্যটকদের এখন মূল আকর্ষণে পরিণত হয়েছেন এই নোকদারা লেক। পাহাড়ের কোলে মিরিক হ্রদের মতোই স্বচ্ছ্ব জলের এই হ্রদটি। তাতে সাজিয়ে তোলা হয়েছে। মিরিক লেকের মতোই এখানে বোটিং করার সুবিধা রয়েছে। এখানে ঢুকতে গেলে অবশ্য ২০ টাকা জন প্রতি প্রবেশ মূল্য লাগে। বোটিং করতে গেলে তার ফি আলাদা।

চারপাশে পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে ঘুরে নিতে পারেন এই অফবিট লকেশন। এখানে অসাধারণ লাগবে ঘুরতে। মিরিকের মকতো পর্যটকের ভিড় নেই। তাই নিরিবিলিতে নিজেদের মতো করে সময় কাটাতে পারবেন এখানে। এই নোকদারা লেকের কাছেই রয়েছে আবার চা বাগান। স্যামেবিয়ং টি এস্টেট সেই চা বাগানের নাম। এই সব কচি সবুজ পাতায় ভরে থাকে চা বাগান।

এখান থেকে বার্ড ভিউ ভিউ পয়েন্ট রয়েছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ লাগে। এই জায়গাটি অসাধারণ দেখতে। এখান থেকে পাহাড়ের ভিউ দেখতে মুগ্ধ হয়ে যাবেন। কাজেই যাঁরা দার্জিলিংয়ে ম্যালের ভি়ড় ঠেলে ক্লান্ত হয়ে পড়েছেন তাঁরা ঘুরে আসুন কালিম্পংয়ের এই শান্ত পরিবেশে। এখানে কাছাকাছি বেশ কয়েকটি হোম স্টেও রয়েছে। চাইলে সেখানে কোনও হোমস্টেতে কটা দিন কাটিয়ে যেতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+