Travel: ছবির মতো সুন্দর পাহাড়ি গ্রাম, জেনে নিন পুজোর ছুটির অচেনা ডেস্টিনেশন
পুজোয় পাহাড় ছুটছেন সকলেই পাহাড়ে। অফবিল লোকেশনেও বুকিং অনেকেই করেছেন। কিন্তু এই অচেনা জায়গার খোঁজ অনেকেই পাননি। একেবারে নিরিবিলিতে সপ্তাহের কটা দিন কাটিয়ে যেতে চাইলে চলে আসতে হবে এই অচেনা পাহাড়ি গ্রামে।
দার্জিলিং থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে এই জায়গাটি। সেকারণেই একেবারেই ফাঁকা তাকে। কারণ পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি থাকে দার্জিলিংয়ে। সেকারণে এই জায়গাটি এক্সপ্লোর করার সুযোগ কেউ পাননা। এদিকে ৬৫০০ ফুট উচ্চতায় এই জায়গাটি সবুজ চা অরণ্য আর চা বাগানে ঘেরা। জৈবিক সার ব্যবহার করা হয় এখানকার চা বাগানে।

আবার যাঁরা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তাঁরাও ঘুরে আসতে পারেন এই জায়গাটি থেকে। কারণ চারপাশে যেমন শান্ত নিরিবিলি পরিবেশ তেমনই পাহাড়ের চড়াই উতরাই হাইকিংয়ের মজা দেবে। মোক্তান ভিলেজ অনায়াসেই হয়ে উঠতে পারে আপনার সেরা ভ্যাকেশন ডেস্টিনেশন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটাই দেখতে পাওয়া যায়। অর্থাৎ স্লিপিং বুদ্ধাকে খুব সুন্দর দেখা যায় এই জায়গাটি থেকে। এখান থেকে কাঞ্জনজঙ্ঘার যে ভিউ পাওয়া যায় সেটা সারাজীবন মনে থেকে যাবে।
এখান থেকে অনেক জায়গাই ঘুরে নিতে পারবেন। যেমন দার্জিলিং শহর তো ঘুরতেই পারবেন। সকালে গিয়ে বিকেলে ফিরে আসতে পারবেন দার্জিলিং থেকে তার সঙ্গে জাপানিস টেম্পল, জু পার্ক, বাতাসিয়া লুপ, হ্যাপি ভ্যালি টি গার্ডেনও দেখে আসতে পারবেন। আবার কেউ যদি মনে করেন কোথাও না গিয়ে এখানে নিরিবিলিতে কয়েকটা দিন কাটিয়ে দেবেন। তাহলে অনায়াসেই ঘুরে আসতে পারেন এখান থেকে।
পুজোর ছুটিতে একটু নিরিবিলিতে কটা দিন কাটিয়ে আসতে চাইলে এই গ্রামটি সেরা ঠিকানা তাতে কোনও সন্দেহ নেই। কাজেই আর দেরি না করে ব্যাহ গুছিয়ে বেড়িয়ে পড়ুন। শিলিগুড়ি থেকে সরাসরি গাড়ি রিজার্ভ করে আসতে পারেন আবার মাঝে দার্জিলিংয়ে ব্রেক করেও সেখান থেকে গা়ড়ি ভাড়া করে আসতে পারেন।












Click it and Unblock the Notifications