Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Travel: মিনি লাক্ষাদ্বীপ, কলকাতার কাছেই এক দিনের ছুটিতে ঘুরে আসুন এই অফবিট লোকেশনে

বেড়ানো মানেই সবার আগে খরচের কথা মাথায় আসে। তার উপরে শেষ বেলায় প্ল্যান করলে কোনও কিছুই সিঠিকভাবে পাওয়া যায় না। কাজেই এক্ষেত্রে একদিনের ট্যুর সবচেয়ে ভাল। এমনই একটি অফবিট ডেস্টিেশন হল মিনি লাক্ষাদ্বীপ।

কলকাতার একেবারে কাছেই রয়েছে সেই জায়গা। শীতকাল মানেই পুরুলিয়া। এই সময়ে পুরুলিয়ায় ভিড় করেন পর্যটকরা। রেকর্ড ভিড় হয়েছে এবার পুরুলিয়ায়। কিন্তি এখনও পুরুলিয়ায় অনেক জায়গা রয়েছে যেখানকার কথা পর্যটকরা তেমন জানেন না। সেরকমই একটি জায়গা চাণ্ডিল ড্যাম। যাকে অনায়াসেই মিনি লাক্ষাদ্বীপ বলা যায়।

Purulia

সমুদ্রের মতো নীল রঙের জল এই জলাধারের। শীতকালেও টলটলে জল। তার চারপাশে পাহাড় দেখে মনে হয় যে এক একটা দ্বীপ। সুন্দর করে বাধানো জলাধারের পাড়গুলি। সেখানে নৌকা বিহারের সুবন্দোবস্ত রয়েছে। একটা সময়ে বিহার, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ এই তিন রাজ্য মিলে এই জলাধারটি তৈরি করেছিলেন। সেসময় বিহার এবং ঝাড়খণ্ড আলাদা হয়ে যায়নি। ঝাড়খণ্ড বিহারের মধ্যেই ছিল।

বিশাল জলাধারের বিস্তৃতি। সরাদিন এখানে অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়। দলমা পাহাড়ের বিশাল রেঞ্জ এই জলাধার থেকে দেখা যায়। এখানে কম খরচে দীর্ঘক্ষণ বোটিং করা যায়। লাইফ জ্যাকেট পরিয়ে পর্যটকদের নিয়ে যাওয়া হয়। সুরক্ষার সব বন্দোবস্ত রাখা হয়েছে।

এখােন প্রয়োজনে বাইরে থেকে খাবার নিয়ে এসে খাবার খেতে পারেন। আবার কাছাকাছি অনেক হোটেলও রয়েছে। সেখানে খাবার ব্যবস্থাও রয়েছে। জলাধারের জল যেখান থেকে নেমে আসে সেখানকার সৌন্দর্যও অসাধরণ। এখানে কাছেই অনেক দেখার জায়গা রয়েছে। কাছেই রয়েছে শীষমহল। এখান থেকে দলমা পাহাড়ের ভিউ অসাধারণ লাগে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+