Travel: শহরের কাছেই মিনি আন্দামান, ঘুরে আসু ২ দিনের ছুটিতেই
নীল জলের বুক চিড়ে ছুটে চলেছে স্পিড বোট। মাঝে মাঝে সবুজ দ্বীপ। মনে করিয়ে দেবে আন্দামানের কথা। ঘুরের আসুন শহরের কাছেই মিনি আন্দামানে। অনায়াসেই ঘুরে আসা যায় সেখান থেকে। কলকাতা থেকে তিন চার ঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় সেখানে।
কলকাতা থেকে আসানসোলগামী যেকোনও ট্রেনে করে চলে আসুন আসানসোলে। আবার গাড়িতেও আসতে পারে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে। আবার সরকারি বাসেও পৌঁছে যাওয়া যায় আসানসোলে। সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসুন মাইথনে।

মাইথনের জনপ্রিয়তা রয়েছে পর্যটন মানচিত্রে। এখানে শীতকালে পর্যটকরা ভিড় করে। কিন্তু এখােন অনেক অজানা জায়গা রয়েছে সেখানে সকলে যান না। এখানে একেবারে পাহাড়ের উপরে রয়েছে অমরনাথ শিব মন্দির। সেখানে পৌঁছতে হয় ৩০০ টি সিঁড়ি ভেঙে। সেখান থেকে অসাধারণ লাগে পাহাড়ের সৌন্দর্য দেখতে।
তিনদিকের পাহাড় দিয়ে ঘেরা দামোদরের জলাধার। সেই জলাধারে বোিটংয়ের সুবন্দোবস্ত রয়েছে। নীলচে সবুজ রঙের মাইথন লেকের জলে একাধিক ওয়াটার স্পোর্টসের সুব্যবস্থা রয়েছে। সেখানে বোেট করে ঘুরতেও পারেন আবার বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টসের সুবিধাও নিতে পারেন।
একেবারে আন্দামান ভাইবস পাওয়া যায় এখানে। মাইথনেরক রয়েছে একটি ঝরনাও। সেখানে যেতে হয় হেঁটে। অসাধারণ সুন্দর সেই ঝরনা। সেখানে অনায়াসে কাটিয়ে দেওয়া যায় বেশ কিছুটা সময়। ঝরনার জলে স্নান করে চড়ুই ভাতি করে নিতে পারেন।












Click it and Unblock the Notifications