Travel: এক পেয়ালা দার্জিলিং চা নিয়ে পাহাড় দেখতে কার না ভাল লাগে, কয়েকটা দিন কাটিয়ে যান পাহাড়ের কুঁড়ে ঘরে
এক কাপ দার্জিলিং চা। আর ছোট্ট কুঁড়ে ঘরের বারান্দা। সামনে পিকচার পারফেক্ট পাহাড়। ভাবলেই মনটা ভাল হয়ে যায়। তাহলে ভাবুন এখানে এলে কতটা ভাল লাগবে। দার্জিলিংয়ের কাছেই রয়েছে এই অফবিট জায়গা। পর্যটন মানচিত্রে এখনও পরিচিতি পায়নি জায়গাটি।
ছোট্ট এই পাহাড়ি গ্রামের নাম মিনারেল স্প্রিং ভিলেজ। এখানে এলে পাহাড়ের তথাকথিত নেপালি ঘরে থাকার সুযোগ পাবেন। যদিও ঘরের ভেতরে সবটাই আধুনিক। আরামের কোনও অভাব হবে না। এর সামনে যে দৃশ্য দেখা যায় সেটা ভাষায় প্রকাশ করা যায় না।

কাঠের তৈরি নেপালি বাড়ি যার মেঝে মািটর। যাকে বলা যায় পাহাড়ের মাড হাউস। তার সঙ্গে নেপালি খানাপিনা। স্বাদে গন্ধে অতুলনিয়। এখান থেকে দার্জিলিং শহরের অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। দেখা যায় সিকিমের নামচি পর্যন্ত। এখান থেকে আসার জন্য এনজেপি থেকে গাড়ি ভাড়া করে নিতে পারেন। আবার শেয়ার গাড়িতে আসা যায়।

এখানে নাকি একটি গুহা রয়েছে। নভেম্বর -ডিসেম্বর মাসে এখানে কমলালেবুর বাগানগুলি ভরে যায় ফলে। অসাধারণ লাগে এখানে। এখান থেকে আড়াই তিন কিলোমিটার দূরে রয়েছে একটি চা বাগান। সেখানেও ঘুরে আসতে পারেন। এই গ্রামে আবার একটি সুইমিং পুলও রয়েছে। পাহাড়ে সাধারণত সুইমিং পুল দেখা যায় না। চারিদিকে পাহাড় মাঝ খানে সুইমিং পুল। পুলেরক জলে গা ভাসিেয় উপভোগ করুন।












Click it and Unblock the Notifications