Travel: রাস্তার দুই পাশে দুই দেশ, ঘুরে আসুন উত্তরবঙ্গের এমনই অচেনা একটা জায়গায়
উত্তরবঙ্গের অচেনা জায়গা তো অনেকেই দেখেছেন, কিন্তু এমন জায়গা দেখেছেন কি যেখানে রাস্তার দুই দিকে দুই দেশ। একদিকে ভারত আরেক দিকে নেপাল। দার্জিলিংয়ের কাছেই রয়েছে সেই জায়গা। যেতে হয় মিরিক পেরিয়ে।
অসাধারণ সেখানে যাওয়ার রাস্তা। চারিদিকে চা-বাগান। পাহাড়ের ঢাল বেয়ে চা বাগানের সৌন্দর্য দেখতে অসাধারণ লাগে। সুখিয়া পোখরি হয়ে যেতে হয় সেখানে। সুখিয়া পোখরি বাজার থেকে ধুম হয়ে মিম ফাটক। সেই রাস্তা দিয়েই যেতে হয় মিম টি এসস্টেট। শিলিগুড়ি থেকে ৭৫ কিলোমিটার দূরে রয়েছে এই মিম টি এস্টেট।

একেবারে চা বাগানের মধ্যে রয়েছে হোমস্টে। অসাধারণ সুন্দর একটা রাস্তা এই জায়গাটি। অসাধারণ জায়গায় এই হোমস্টে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট ছোট কয়েজ। অসাধারণ সুন্দর জায়গা এটি। এখানে এসে কখন যে সময় কেটে যাবে কেউ বুঝতেই পারবেন না। এতোটাই সুন্দর এখানকার সৌন্দর্য।
হোম স্টে থেকে সরাসরি দেখা যায় কাঞ্চন জঙ্ঘা। তার জন্য কোনও ভিউ পয়েন্টে যেতে হবে না। হোম স্টের ডাইনিং রুম থেকেও অসাধারণ লাগে কাঞ্চনজঙ্ঘা দেখতে। এখন পাহাড়ের আবহাওয়া সবচেয়ে সুন্দর। কাজেই এই সময় এলে দেখা মিলবেই তার। সারাদিন মিম চা বাগানে কাটিয়ে দিন।












Click it and Unblock the Notifications