Travel: চা-বাগানে ঘেরা অফবিট দার্জিলিং, ঘুরে আসুন মিলন বস্তি
দার্জিলিং কিন্তু একেবারেই দার্জিলিংয়ের ঘিঞ্জি অবহ নেই। এই জায়গাটির নাম মিলন বস্তি। চারিদিকে চা বাগান। কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করা যায় এখানে। এখানে কিন্তু হোটেলের ভিড় নেই। রয়েছে একটি মাত্র হোমস্টে। সেকারণে এখানে আগে থেকে বুক করে আসাই ভাল।
এখানে আসতে হলে প্রথমে শিলিগুড়ি থেকে দার্জিলিং আসতে হবে। দার্জিলিয়ের ট্যাক্সি স্ট্যান্ড থেকে আবার গাড়ি করে আসতে হবে এই মিলন বস্তিতে। দার্জিলিংয়ের ধারে কাছে হলেও দার্জিলিংয়ের ভিড় এখানে নেই। পুরো মিলনবস্তি গ্রামটিকে ঘিরে রেখেছে চা বাগান। চাবাগানের গা ঘেঁসেই চলে গিয়েছে রাস্তা।

একদিকে কাঞ্চনজঙ্ঘা আরেক দিকে চাবাগান আর তার মধ্যে দিয়ে যাওয়া আকাবাকা রাস্তা সে এক অপূর্ব মোহময় অনুভূতি। মনে হবে সময় এখানেই সময় থমকে যাক। হোমস্টে থেকে সকালে মর্নিংয়ওয়াক করতে যেতে পারেন চা-বাগানে। সে এক অন্যরকম অনুভূতি হবে। আর চারপাশেই কাঞ্চনজঙ্ঘা যেন ঘরের মধ্যে এসে উঁকি দিয়ে যায়। এই সময় চা বাগানের ফার্স্ট ফ্লাসের পাতা তোলার কাজ চলে।
এই মিলন বস্তিতে থাকলে আর দার্জিলিংয়ের ভিড়ে যেতে ইচ্ছে করবে না। শিলিগুড়ি থেকে এখানে আসায় খরচও তেমন বেশি নয়। কাজেই একসঙ্গে দার্জিলিং আবার অফবিট দার্জিলিং দেখা উভয় সম্ভব হবে এখােন এলে। কাজেই আর দেরি না করে ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়ুন। শুধু হোম স্টের বুকিংটা আগে থেকে করে রাখবেন।












Click it and Unblock the Notifications