Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Trave: জঙ্গল নয় ডুয়ার্সের এই জায়গা মোহিত করবে আপনাকে, বর্ষায় সৌন্দর্য আরও কয়েকগুণ বেড়ে যায়

ডুয়ার্স মানেই জঙ্গল। কিন্তু বর্ষায় তো পর্যটকদের জন্য বন্ধ জঙ্গল। এখন উপায় কি। বর্ষায় জঙ্গল বন্ধ হলেও আলিপুরদুয়ারের বেশ কিছু গ্রামে কিন্তু বিশেষ করে পর্যটকদের জন্য ভিলেজ ট্যুরিজম তৈরি করা হয়েছে।

কারণ জঙ্গলকে কেন্দ্র করেই মূলত ডুয়ার্সের ট্যুরিজম। কিন্তু বর্ষাকালে ডুয়ার্সের জঙ্গল বন্ধ থাকার কারণে পর্যটনে ভাঁটা পড়ে। যেহেতু পর্যটনকে কেন্দ্র করেই ডুয়ার্সের বাসিন্দাদের জীবিকা। সেকারণে এই সময় রোজগারে টান ধরে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ডুয়ার্সের একাধিক গ্রামে বর্ষাকালে শুরু হয়েছে ভিলেজ ট্যুরিজম।

duars

জঙ্গল ছা়ড়াও বন্য আদিমতাকে সঙ্গে নিয়ে ডুয়ার্সের অনেক গ্রামেই পর্যটকরা এখন থাকতে পারেন। সেই মতো করে বেশ কয়েকটি গ্রাম বর্ষা কালেও পর্যটকদের জন্য আপ্যায়ণের ব্যবস্থাপনা করেছেন। এখানে শহরের কোলাহলে যাঁরা ক্লান্ত হয়ে গিয়েছেন। অফিসের কাজের চাপে প্রাণ চাইছে কটা দিন শান্তিতে নিরিবিলিতে কাটিয়ে আসতে। তাঁদের জন্য একটি নতুন ডেস্টিনেশন মেন্দাবাড়ি।

গ্রামে মাত্র ২টি হোমস্টে রয়েছে। একেবারে বর্ষায় আরও সবুজ হয়ে ওঠা ডুয়ার্সকে অসাধারণ লাগবে থাকতে। গ্রামবাসীদের দাবি জঙ্গলই ডুয়ার্সের সৌন্দর্যের শেষ কথা নয়। তাঁদের মেন্দাবাড়ি গ্রাম ছবির মতো সুন্দর। গ্রাম এতোটাই শান্ত যে দিনের বেলাতেও ঝিঁ ঝিঁ পোকার ডাক শুনতে পাওয়া যায়।

জঙ্গলের গা লাগোয়া এই গ্রাম হওয়া বর্ষায় সাফারি বন্ধ থাকলেও বন্য প্রাণীর দেখা মেলে। হরিণ, সম্বর থেকে শুরু করে ভাগ্য ভাল থাকলে হাতির দেখাও পেতে পারেন। বেশ একটা জঙ্গলের ভাইবস রয়েছে এখানে। মেন্দাগ্রামে বেড়াতে এলে পর্যটকদে রাভা উপজাতির বাসিন্দাদেরক দেখতে পবেন। এই জনজাতির মানুষের জীবনযাত্রী কাছ থেকে দেখতে পাবেন।

বর্ষা পার করে যদি কেউ মেন্দাবা়ড়ি আসতে চান তাহলে এখান থেকে ডুয়ার্সের একাধিক জঙ্গলে অনায়াসেই সাফারি করতে পারবেন। কারণ মেন্দাবাড়ির অবস্থান একেবারে মাঝে। চিলাপাতা, জলদাপাড়া, গরুমারা অভয়ারণ্য অনায়াসেই ঘুরে দেখতে পারবেন। আলিপুরদুয়ার থেকে মেন্দাবাড়ি গ্রামের দূরত্ব ২৫ কিলোমিটার। আলিপুরদুয়ার স্টেশনে নেমে অটো করে পৌঁছে যাওয়া যায় এই মেন্দাবাড়িতে।

জঙ্গলের গা ঘেঁসে গাছবা়ড়িতে থাকা। রাভা উপজাতির মানুষের জীবনযাত্রা কাছ থেকে প্রত্যক্ষ করার সুযোগ তো পাবেনই। তার সঙ্গে সেখানকার মানুষের আতিথেয়তা মুগ্ধ করবে। যাঁরা ভাবছেন একটু নিরিবিলিতে প্রকৃতির মাঝে কটাদিন কাটিয়ে আসবেন তাঁরা ঘুরে আসুন এই অফবিট লোকেশনে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+