Travel: ভোটের আগে দোলটা জমিয়ে উপভোগ করতে চান, চলে আসুন খরের কাছের এই নদীদ্বীপে

দোল যাত্রা মানেই শান্তিনিকেতন বাঙালির কাছে। কাঠে পিঠে সেই শান্তিনিকেতনে গিয়েই হাজির হয় বাঙালি। খুব বেশি হলে সম্প্রতি সেই তালিকায় জুড়েছে পুরুলিয়া, নবদ্বীপ, মায়াপুর। কিন্তু জানেন কি দোল যাত্রা দেখতে হলে একটি অপরূপ সুন্দর জায়গা রয়েছে কলকাতার কাছেই।

কলকাতা থেকে বেশি দূরে নয় সেই জায়গাটি। অনেকেই হয়তো নাম জানেন কিন্তু সেখানকার দোল উৎসব যে রমনীয় হয় সেকথা অনেকেই জানেন না। সেই জায়গাটির নাম মাজুলি দ্বীপ। একে বিশ্বের সবচেয়ে বড় নদীদ্বীপ বলা হয়ে থাকে। নবদ্বীপের দোল যাত্রা যাঁরা দেখেছেন তাঁরা এই মাজুলি দ্বীপের নদী দ্বীপের দোলযাত্রা মিলিয়ে নিতে পারবেন।

Travel

এবারে দোল যাত্রা ২৫ মার্চ। ভোটের আগের শেষ বড় ছুটি বলাই বাহুল্য। কারণ ১৯ এপ্রিল থেকেই গোটা দেশে ভোটের দামামা বেজে যাচ্ছে। কাজেই অনেকেই চাইছেন দোলের ছুটিটা বেশ জমিয়ে কাটাবেন। তাঁদেরক জন্য কিন্তু এই মাজুলির দোলযাত্রা সেরা হবে তাতে কোনও সন্দেহ েনই।

ব্রহ্মপুত্র নদের উপর চর তৈরি হয়ে এই দ্বীপটি তৈরি হয়েছিল। এখানে এখন বেশ ভালই জনবসতী রয়েছে। এই দ্বীপে অনেক বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের বাস। কারণ এখানে বৈষ্ণব মঠ রয়েছে। সেখানে অনেক সত্র রয়েছে। অসমের রাজার পৃষ্ঠপোষকতায় এই সত্রগুলি তৈরি করা হয়েছিল। সেখানে আজও ধর্মচর্চা শুরু হয়েছে। মাজুলি দ্বীপের চেমাগুড়িতে দোলযাত্রা দেখার মতো।

চেমাগুড়ি আবার মুখোস শিল্পের জন্যও বিখ্যাত। এখানকার দোলযাত্রা আর পাঁচটটি জায়গার থেকে আলাদা। এখানে দোলের দিন চতুর্দোলায় ভগবানকে বসিয়ে পরিক্রমা করা হয়। আর সেই চতুর্দোলার সামনে পিছনে সাদা পোশাক পরে খোল কর্তাল নিয়ে কীর্তন করতে থাকেন ভক্তরা। আর রাস্তার ধারে সকলে সেই চতুর্দোলায় ঈশ্বর দর্শন করে প্রণাম করে নৈবেদ্য অর্পণ করেন। আর মাঝে মাঝে উড়িয়ে দিচ্ছেন আবির। সেই চতুর্দোলা গোটা চেমাগুড়ি পরিদর্শন করে তারপর শেষ হয় দোল উৎসব।

সেখানে দোলযাত্রা দিনে সন্ধায় ভাবনা অনুষ্ঠান হয়। যেখানে মৈথিলি ভাষায় পালা অনুষ্ঠান হয়। মণিপুরী নাচের মধ্য দিয়ে বিভিন্ন পালা করা হয়। এখানে আসতে হলে বিমানে জোরহাটে বিমানবন্দরে নামতে হয়। তারপরে সেখান থেকে ভেসেলে মাজুলি দ্বীপে পৌঁছে যাওয়া যায়। এখানে থাকার নেক জায়গা রয়েছে। অসম ট্যুরিজিমের গেস্ট হাউস রয়েছে। আবার ট্রেনে গুয়াহাটিতে এসে সেখানে ব্রহ্মপুত্র নদী পেরিয়ে চলে আসা যায় মাজুলি দ্বীপে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+