Travel: দূরে দেখা যায় দার্জিলিং আর সিকিম পাহাড়, কয়েকটা দিন ঘুরে আসুন এই নেচার ক্যাম্পে

শীতের সকালে ঝকঝকে রোদ গায়ে এসে মাখামাখি করে যায়। শীতের রোদে সবুজ যেন আরও সবুজ হয়ে ওঠে। সারাটা দিন ব্যালকনিতে কািটয়ে দিতে ইচ্ছে করে। গ্রাম জুড়ে একটা আকোড়া সোদা গন্ধ। কাছেই রয়েছে জঙ্গল। সেখানে নাকি মাঝে মধ্যে দেখা দেয় রেড পান্ডা।

গ্রামের মধ্যে রয়েছে জলপ্রপাত। আর পাশ দিয়ে বয়ে গিয়েছে ছোট রঙ্গিত নদী। যাকে বলে সাজানো গোছানো একটা গ্রাম। যাঁরা ট্রেক করতে ভালবাসে তাঁরা এই গ্রাম থেকে অনেক জায়গায় ট্রেক করতে যেতে পারবেন। যেমন ধোত্রে, মানে ভঞ্জন এখান থেকে ট্রেক করে যাওয়া যায়।

Langurdang

আবার সারাদিন এই গ্রামেই ঘুরে বেড়াতে পারেন। এখানকার রাতের সৌন্দর্য আরও সুন্দর। দার্জিলিং শহর আলোয় ঝলমল করে ওঠে। যেন কেউ সেখানে শত সহস্র হীরে ঝকমক করছে। অসাধারণ সেই দৃশ্য। এখােন সবটাই খাঁটি খাবার। গ্রামের মাছ, গ্রামেরক সবজি, কমলালেবু। সবটাই তাঁরা নিজেরাই উৎপাদন করে থাকেন। কাজেই তার স্বাদই আলাদা।

ডিসেম্বরে পাহাড়ের সৌন্দর্য আরও উপভোগ্য হয়ে ওঠে। ঝকঝকে নীল আকাশে জ্বলজ্বল করে কাঞ্চনজঙ্ঘা। সারাদিন দেখা দেয় সে। যেটা কয়েক মাস আগে পর্যন্ত যার দেখা পাওয়া ভাগ্যের বিষয় হতো। এখান থেকে দার্জিলিংয়ের দূরত্ব খুব বেশি দূরে নয়। কাজেই এখানে অনায়ানেই নিরিবিলিতে কটা দিন কাটিয়ে যেতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+