Travel: নীল-সবুজ উপত্যকায় তিরিতিরি বয়ে যায় নদী, বসন্তে হিমেল পরশ গায়ে মেখে ঘুরে আসুন এই অফবিট লোকেশনে
বসন্তে শুধু পুুরুলিয়া নয় সুন্দরী হয়ে ওঠে এমন নয়। এই সময় উত্তরবঙ্গও সুন্দরী হয়ে ওঠে। যদিও উত্তরবঙ্গের প্রতি আমাদের আলাদা একটা আকর্ষণ রয়েছে। বিশেষ করে পাহাড়ের প্রতি। কিন্তু এই সময় কিন্তু ডুয়ার্সও বেশ মনোরকম হয়ে ওঠে।
তবে ডুয়ার্স মানেই কিন্তু জঙ্গল নয়। ডুয়ার্সে একাধিক অফবিট পর্যটন কেন্দ্র রয়েছে। তারমধ্যে একটি জায়গা হল লাল ঝামেলা বস্তি। নামটার মধ্যেই যেন অফবিট লোকেশনের অর্থ লুকিয়ে রয়েছে। ভারত-ভুটান সীমান্তের একটা ছোট্ট আদিবাসী গ্রাম এই লাল ঝামেলা বস্তি।

এখানে এলে অবাক হয়ে যাবেন আপনি। একটি মাত্র তিরতির করে বয়ে চলা নদী দুটি দেশকে আলাদা করে ফেলেছে। একদিকে ভারত আরেক দিকে ভুটান। ওপারে সবুজ ভুটান পাহাড়। এখানে আসতে হলে নিউমাল স্টেশনে মামতে হবে। সেখান থেকে গাড়িতে চালসা-চ্যাংমারি চাবাগান পেরিয়ে চলে আসতে হবে এই গ্রামে। নিউ মাল স্টেশন থেকে লাল ঝামেলা বস্তির দূরত্ব ৪০ কিলোমিটার।
দুপাশে চা-বাগান রেখে মাঝের রাস্তা দিয়ে ছুটে চলবে গাড়ি। সেএক অপরূপ সৌন্দর্য। এই চা-বাগানগুলিতে আবার মাঝে মধ্যেই লেপার্ড, হাতির দেখা মেলে। উত্তরবঙ্গবাসীর কাছে এই এলাকাটি কিন্তু জনপ্রিয় একটি পিকনিক স্পট। অসাধারণ একটি জায়গা। তিরতির করে বয়ে চলা ডায়না নদী অপরূপ সুন্দর।
অনেকেই হয়তো ভাববেন এতো নাম থাকতে হঠাৎ করে এইরকম একটা অদ্ভুত নাম কেন এই জায়গার। স্থানীয়রা জানিয়েছেন এই নামের নেপথ্যে রয়েছে একটি ছোট্ট ইতিহাস। ১৯৬৯ সালে নাকি এই চ্যাংমারি চা-বাগানের দুই শ্রমিক নেতা লাল সুকরা ওঁরাও এবং ঝামেলা সিং এই জনবসতি গড়ে তুলেছিলেন। অনেক লড়াই করে তাঁরা এই বাসিন্দাদের জন্য গ্রামটি বসিয়েছিলেন। ১৯৯০ সালে রাজ্য সরকার এই এলাকার বাসিন্দাদের জমির পাট্টা দিয়ে পাকাপাকি বসবাসের অনুমতি দেয়। সেই থেকেই এই জায়গাটির নাম লাল ঝামেলা বস্তি।
সারাবছরই এই ডায়না নদীতে তেমন জল থাকে না। তবে ভুটান পাহাড়ে বৃষ্টি হলেই কিন্তু ভরে যায় নদী। পর্যটকরা চাইলে সোজা রিভার বেডে নেমে ঘুরে িনতে পারেন। কারণ নদীটি ভারতেরই অংশ। নদীর ওইপার থেকে শুরু ভুটান। ভুটান যদিও আমাদের বন্ধু দেশ। তাই তেমন ভিসা বা পাসপোর্ট লাগে না। তবে পারমিটের প্রয়োজন হয়। রিভারবেডে বসেই অনেকটা সময় কাটিয়ে দিতে পারবেন।
পায়ে পায়ে ঘুরে নিতে পারবেন বস্তিটি। সাদামাঠা আদিবাসী পাহাড়ি গ্রাম্য জীবন। লাল ঝামেলা বস্তি থাকার তেমন বন্দোবস্ত না থাকলেও এই জায়গার কাছেই রয়েছে একটি ট্যুরিস্ট লজ। সেখান থেকেও ডায়না নদী এবং পাশের ভুটান পাহাড় দেখতে অসাধারণ লাগে।












Click it and Unblock the Notifications