Travel: এক ঘেয়ে অফিস করে ক্লান্ত মন! চলে আসুন কলকাতার কাছেই সাজানো গোছানো এই পাহাড়ি গ্রামে
কমলালেবুর গন্ধে ম ম করছে গ্রাম। রাস্তার ২ ধারে বাহারি ফুলের গাছ। তারসঙ্গে ঝকঝকে নীল আকাশ। যদি ঘুম থেকে উঠে দেখেন এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছেন। মন্দ হবে না। বাস্তবেই এমন একটি জায়গা রয়েছে। এবং আপনার স্বপ্ন এখানে এসে সত্যি হবেই।
তার জন্য যেতে হবে না খুব বেশি দূরে। বাঙালির সবচেয়ে প্রিয় উত্তরবঙ্গেই রয়েছে এই জায়গা। নাম লাবদা বস্তি। মংপুর একেবারে কাছে এই জায়গা। মংপু বাঙালিদের কাছে খুবই একটি পরিচিত নাম। রবিঠাকুর এই মংপুতে এসে থাকতেন। সেই মংপুর পাশেই রয়েছে একেবারে আকোড়া জায়গা লাবদা বস্তি।

একেবারে গ্রামীণ পরিবেশ। পাহাড়ি গ্রাম যেমনটা হয়। এখানে হোমস্টে নয় ফার্ম স্টে রয়েছে। সাজানো গোছানো একেবারে ছবির মতো গ্রাম। পর্যটকদের পা তেমন ভাবে এখনও পড়েনি এখানে। পাহাড়ি আলের রাস্তা বেয়ে পৌঁছতে হয় গ্রামে। সে এক অভিনব অভিজ্ঞতা। আমাদের দক্ষিণবঙ্গে জমির আল কেমন হয় সকলেই জানেন। কিন্তু পাহাড়ি গ্রামে কেমন হয় আলের রাস্তা জানেন। এখানে এলে সেটা দেখতে পাবেন।
গ্রামের বাড়িগুলি একেবারে সাবেকি ধাঁচে তৈরি। কােঠর ঘর। ঢালু চাল। প্রত্যেকটি বাড়ির সামনেই রয়েছে সুন্দর সুন্দর সব ফুলের বাগান। গ্রামের আরেকটি আকর্ষনীয় জায়গা হল কমলালেবুর বাগান। দূর থেকেই তার গন্ধ পাওয়া যায়। গাছ থেকে কমলালেবু পেড়ে খাওয়ার মজাই আলাদা। সিটং কমলালেবুর জন্য বিখ্যাত। কিন্তু লাবদা বস্তিতেও কমলালেবু কম জনপ্রিয় নয়।
শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে অথবা শেয়ারে গাড়িতেও আসা যায় এখানে। তবে আগে থেকে ফার্মস্টের মালিককে আগে থেকে জানিয়ে আসাই ভাল। সেকারণে যাঁরা এখানে যাওয়ার পরিকল্পনা করছেন তাঁরা একসঙ্গে ঘুরে আসতে পারেন মংপুও।












Click it and Unblock the Notifications