Travel: দিগন্ত বিস্তৃত নদীর বুকে নৌকা ভ্রমণ, সপ্তাহান্তের ছুটির সেরা ডেস্টিনেশন হতে পারে এই জায়গা
শীত মানেই চড়ুইভাতি আর পিকনিক মুড। শহরের কাছে পিঠে একটা বেলা বেশ মজায় কাটানো যায়। এমন জয়গার অভাব নেই ঠিকই। কিন্তু সব জায়গায় বড্ড বেশি ভিড়। এই ভিড় এড়িয়ে চলে আসুন কলকাতা শহরের কাছে কুঠির ডাঙা।
শীতের দুপুরে গায়ে মিঠে রোদ মেঘে চলে আসুন পূর্ববর্ধমানের কুঠির ডাঙায়। নদীর সঙ্গে প্রকৃতির সহাবস্থান রয়েছে এখানে। গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে দামোদর নদ। কলকাতা থেকে খুব বেশি দূরেও নয় জায়গাটি। পশ্চিম বর্ধমানের অন্ডাল। মেলাতলা রোড এবং রাম নবমীর মাঠ পেরিয়ে চলে আসতে হবে কুঠির ডাঙায়।

দামোদর নদের পাড়ে বিস্তীর্ণ এলাকা একটি। একেবারে শান্ত নিরিবিলি জায়গা। এখােন নৌকা বিহারের সুযোগও রয়েছে। অণ্ডাল শহর থেকে একটু ভেতরে যেতে হবে। একেবারে নদীর ঘাট পর্যন্ত চলে যাবে গাড়ি। নদীর পাড়ে যেন সবুজ গালিচা বিছিয়ে রেখেছে কেউ। সেখানে বসে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। এতোটাই সুন্দর সেখানকার পরিবেশ।
স্থানীয়রা অনেকেই আসেন এখানে বিকেলে বেড়াতে। নদীতে নৌকাবিহার করতে পারেন। বাড়ি থেকে খাবার এনেও খেতে পারে আবার এখানে খাবার রান্না করেও খেতে পারেন। অসাধারণ লাগে বিকেলের সৌন্দর্য। সেকারণে এখানে অনায়াসে কাটিয়ে দেওয়া যায় কয়েকটা ঘণ্টা।












Click it and Unblock the Notifications