Travel: হোমস্টের ঘরে বসেই স্বর্গের দর্শন, ঘুরে আসুন কলকাতার কাছে এই অফবিট লোকেশনে

স্বর্গীয় সৌন্দর্য চোখের সামনে উপভোগ করতে কার না ভাল লাগে। তার জন্য দূরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই ঘরের কাছেই রয়েছে এমন জায়গা। উত্তরবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে এমনই কয়েকটি জায়গা।

পুজোর ছুটিতে যাঁরা একটু অচেনা জায়গায় ঘুরতে যেতে চান তার জন্য অপেক্ষা করছে একেবারে অচেনা এই জায়গাটি। দার্জিলিংয়ের খুব কাছেই এই জায়গাটির নাম কোলবং। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। কিন্তু তার সৌন্দর্য অপরিসীম। পুজোর ছুটিতে পরিবারকে সঙ্গে নিয়ে বা বন্ধুরা মিলে বেশ জমিয়ে মজা করতে পারবেন এখানে।

darjeeling

পাহাড়ি জায়গায় কিন্তু সুইমিং পুল পাওয়া যায় না। কিন্তু এখানে পাওয়া যায়। অর্থাৎ সুন্দর পাহাড়ের কোলে সুইমিং পুলে অবগাহনের সুযোগ থাকছে। এখানকার সৌন্দর্য অপরিসীম। প্রকৃতির কোলে যাঁরা নিরিবিলিকে কাটাতে চাইছেন তাঁদের জন্য সবচেয়ে সুন্দর জায়গা এটি। এখানে প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটিয়ে যেতে পারবেন অনায়াসে।

এই অপরিসীম সৌন্দর্যে অধিকারী এই গ্রামটিতে প্রকৃতি যেন তার সব টুকু উজার করে দিয়েছে। একদিকে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। তার সঙ্গে প্রকৃতির অপরিসীম সৌন্দর্য। পাহাড়, জঙ্গল, তার সঙ্গে পাইন, দেবদারু গাছের সমাহার। অসাধারণ লাগবে। পাহাড়ের বাঁকে বাঁকে চলে গিয়েছে রাস্তা। সেখানে ভিলেজ ওয়াকে যেতে পারেন। অসাধারণ কাটবে দুপুরটা।

সন্ধে থেকে হোমস্টের ব্যালকনিতে শিরশিরে শরতের বাতাস গায়ে মেখে দেখতে পাবেন রাতের পাহাড়ের অপরিসীম সৌন্দর্য। অসাধারণ লাগবে সেই সৌন্দর্য। মনে হবে এক রাশ হিরে কেউ ছড়িয়ে দিয়েছে সেখানে। অসাধারণ সৌন্দর্য উপভোগ করা যায় সেখানে। মন ভাল হয়ে যাবে। কাজেই আর দেরি না করে সেখান থেকে ঘুরে আসুন।

শিলিগুড়ি থেকে এই গ্ৰামের দূরত্ব প্রায় ১০২ কিলোমিটার মত। কাজেই শিলিগুড়ি থেকে এই জায়গায় আসতে কিছুটা সময় লাগবে। আবার শিলিগুড়ি থেকে সোজা দার্জিলিং কোনও শেয়ার গাড়িতে এসে সেখান থেকে পৌঁছে যান ডেস্টিনেশনে। এবার পুজোর ছুটিতে না হয় ঘরের কাছের এই স্বর্গ থেকে ঘুরে আসুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+